নারীর জন্য ক্ষতিকর তিন অভ্যাস


সৌন্দর্য বাড়াতে বা নিজেকে আকর্ষণীয় করতে নারীরা অনেক সময় কিছু ভুল বিষয় করে থাকেন।এতে স্বাস্থ্য সমস্যা হওয়ার ঝুঁকি বাড়ে। যেমন, ক্র্যাশ ডায়েটের কথাই ধরুন। ওজন কমাতে ক্র্যাশ ডায়েট করে থাকেন অনেকে। তবে এটি স্বাস্থ্যের জন্য মোটেও ভালো কিছু নয়। এমনই আরো কিছু ভুল অভ্যাস রয়েছে যেগুলো স্বাস্থ্যের জন্য অপকারী। 

নারীদের স্বাস্থ্যের ক্ষতি করে এমন কিছু ভুল অভ্যাসের কথা জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগ।

১. ক্র্যাশ ডায়েট

যখন একটি পুরোনো জামা শরীরে আঁটসাঁট হয়ে যায়, তখন নারীরা সাধারণত ভীতু হয়ে পড়ে। ওজন কমানোর জন্য একটি তোরজোর শুরু হয়ে পড়ে তখন। ওজন কমাতে তখন অনেকেই ক্র্যাশ ডায়েট শুরু করেন। সকালের নাস্তা বাদ দেওয়া বা সারাদিন ভারী খাবার না খেয়ে খালি তরল খাবার খাওয়া শুরু হয়ে যায়। তবে ক্র্যাশ ডায়েট শরীরের জন্য বেশ ক্ষতিকর। এতে শরীরে পুষ্টি ও মিনারেলের ঘাটতি হয়। সঠিক নিয়ম না মেনে ডায়েট করলে শরীরের ক্ষতি হয়।

২. অন্তর্বাস

অনেকেই খুব আটশাঁট অন্তর্বাস ব্যবহার করেন। এ ছাড়া রাতে অন্তর্বাস খুলে না ঘুমানো আরেকটি অস্বাস্থ্যকর অভ্যাস। আঁটসাঁট অন্তর্বাস ব্যবহার করলে রক্ত চলাচল কমে যায়। এতে একপর্যায়ে  পিঠ ও ঘাড় ব্যথা করে।

 ৩. উঁচু হিল

অনেকেই হাই হিল বা উঁচু হিল পরতে পছন্দ করেন। তবে বেশি উঁচু হিল পরাও কিন্তু স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয়। এটি হাটু ও গোড়ালিতে সমস্যা করে। এমন জুতা পরুন যেটি পায়ের জন্য স্বস্তিদায়ক।

No comments

Powered by Blogger.