হৃতিকের উপর কঙ্গনার নগ্ন ছবি ফাঁসের অভিযোগ!


গতবছর থেকে চলছে দুই নায়ক নায়িকার প্রকাশ্য যুদ্ধ। তারা হচ্ছেন ‘কৃষ ৩’ ছবির অভিনেতা অভিনেত্রী হৃতিক রোশন ও কঙ্গনা রানাউত। অভিযোগ, কঙ্গনা ও হৃতিকের প্রেম ও বিচ্ছেদ। এরপর ঘটেছে আরও নোংরা ঘটনা। মামলা মোকদ্দমা তো রয়েছেই। পারিবারিক আক্রমণাত্মক কথা শোনা গেছে উভয় পক্ষ থেকে। 

কয়েকদিন আগে এই প্রসঙ্গে কঙ্গনার বোন রাঙ্গোলি জানিয়েছিলেন, হৃতিকের মতো বয়স্ক মানুষের প্রেমে পড়তে পারেন না তার বোন। এবার তিনি অভিযোগ করেছেন, হৃতিক নাকি কঙ্গনার নগ্ন ছবি ফাঁস করেছেন! 

এই প্রসঙ্গে তিনি টুইটারে লিখেছেন, ‘হৃতিক সম্মানের কথা বলেন, কঙ্গনা ইস্যুতে এখন যা যা করছেন সবই সন্তানদের কথা ভেবে করেছেন- এ কথা বলেছেন হৃতিক। যদি তাই হবে, প্রাক্তন প্রেমিকার প্রতি বাবার দুর্বলতা দেখে ছেলেরা কী ভাববে? আর সেই তরুণীর নগ্ন ছবি ফাঁস করে দেওয়ার ঘটনা হৃতিকের ছেলেরা কীভাবে দেখবে?’

সেই সঙ্গে রাঙ্গোলির বিস্ফোরক মন্তব্য, ‘হৃতিকের কথা মতো মিডিয়ায় তুলে ধরা ছবি যদি ফটোশপের কারসাজি হয়ে থাকে, তাহলে তিনি প্রমাণ করুক, এই ছবিগুলি আসল না নকল?’ যদিও এই মন্তব্যে হৃতিক ও তার বাবা রাকেশ রোশন এখনও কোন মন্তব্য করেননি।

সূত্র: এনডিটিভি

No comments

Powered by Blogger.