'দেশে ফিরলে খালেদার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা'


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা ও একই দিন মুক্তিযুদ্ধ ও জাতীয় পতাকা অবমাননার মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

এর আগে গত ৯ অক্টোবর বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রামে ৮ খুন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ শনিবার দুপুরে আগারগাঁওয়ে পিকেএসএফ মিলনায়তনে আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনায় বলেছেন, "খালেদা জিয়া দেশে ফিরলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আদালতের আদেশ বাস্তবায়ন করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। "

বর্তমানে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে অবস্থান করছেন খালেদা জিয়া। তবে তিনি কবে দেশে ফিরবেন সে বিষয়ে দলের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি।

No comments

Powered by Blogger.