হাল্কা নাস্তায় ঝটপট মুচমুচে নুডুলস কাটলেট রেসিপি
যা প্রয়োজন
ইনস্ট্যান্ট নুডুলস– ১ প্যাকেট
ক্যানড মটর– ১ ক্যান
বেসন– ২ টে চামচ
জিরা গুঁড়া– ১ চা চামচ
গরমমসলা গুঁড়া– ১/২ চা চামচ
হলুদ গুঁড়া– সামান্য
ধনেপাতা কুচি– বেশ খানিকটা
ব্রেড ক্রাম্বস– দরকারমতো
অথবা– বিস্কিটের গুঁড়া
লবণ– স্বাদমতো
তেল– ভাজার জন্যে
যেভাবে করবেন
নুডুলস সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। ক্যানের মটর যদি সেদ্ধ না থাকে তাহলে সেদ্ধ করে নিন।
বড়ো একটি বাটিতে মটর চটকিয়ে নিন। এবার এর সাথে নুডুলস ও অন্যান্য উপকরণ মেশান। এইসময় নুডুলসের প্যাকেটে যে মসলা থাকে সেটাও দিয়ে দিতে পারেন। বাইন্ডিং-এর জন্যে সামান্য তরল দুধ দিতে পারেন। মাখানো হলে ৮-১০টি কাটলেট বানিয়ে ব্রেডক্রাম্বস-এ গড়িয়ে নিন।
মাঝারি আঁচে নন-স্টিক প্যানে তেল গরম করে মৃদু আঁচে কাটলেটগুলি শ্যালো ফ্রাই করে নিন। আমি অলিভ অয়েল ইউজ করেছি। চাইলে আপনারাও তাই করতে পারেন। দুইপাশ গোল্ডেন করে ভেজে নিন।
** গরম গরম পরিবেশন করুন গ্রীন চাটনি অথবা টমাটো ক্যাচাপ দিয়ে।

No comments