বয়সের সঙ্গেই বেড়ে উঠে মহিলাদের যৌনতার চাহিদা
মেয়েদের বয়সের সাথেই বেড়ে উঠে জীবনের রোমাঞ্চ ও যৌনতার অভীপ্সা, এমন দাবি করছেন নিউইয়র্কের একটি গবেষণা। পুরুষদের থেকে নাকি যৌন সঙ্গমে বেশি আগ্রহ প্রকাশ করেন মহিলারাই।
এমন তথ্যও উঠে এসেছে ঐ গবেষণায়। নিউইয়র্কের লিপ টেলর নামের একটি ফার্মের সমকালীন সার্ভে থেকে পাওয়া গিয়েছে এমনই রোমাঞ্চকর তথ্যাদি।
হেলথি উইমেন ডট ওআরজি-তে প্রকাশিত তথ্য অনুযায়ী মহিলাদের বয়সের সাথেই বেড়ে উঠে তাদের যৌন আকাঙ্ক্ষা। ১৮ উর্দ্ধ ১০০০ জন মহিলার উপর এই ধরনের গবেষণা করা হয়।
সেখানে দেখা যায় যে ৪৫ থেকে ৫৫ বছর বয়সী মহিলারদের মধ্যে যৌনতার অভিজ্ঞতা সব থেকে বেশি পরীক্ষামূলক হয়।
গবেষণালব্ধ নমুনার মধ্যে দেখা গেছে ৫০ বছর গড়ের মহিলাদের ২৯% এমন আছেন যারা এক সপ্তাহে অন্তত ২ থেকে ৭ বার যৌন সঙ্গম করে থাকেন।
“মহিলাদের বয়স যত বাড়বে মহিলারা তাদের সঙ্গীর শরীরের সাথে ততধিক কমফোর্ট হন। আর যৌন সঙ্গমও হয় আরামদায়ক। গবেষণা থেকে এই তথ্যও উঠে এসেছে, বয়স বাড়ার সাথে সাথে অন্তরঙ্গতা কমে না, বরং আরও বাড়ে।
যত সময় ধরে তারা সম্পর্কে থাকেন তাদের মধ্যে যৌন সঙ্গমের আনন্দ ততোধিক বেড়ে যায়।

No comments