বিরাট-আনুশকার বিয়ে নিয়ে মুখ খুলনেন সানিয়া মির্জা


কলকাতার সল্টলেকে জয়দীপ মুখোপাধ্যায় টেনিস অ্যাকাডেমিতে প্রেমজিৎ লাল টেনিস টুর্নামেন্টে সানিয়া মির্জার অতিথি হয়ে আসার কথা আগেই ঘোষণা হয়ে গিয়েছিল।

তবে তার উপস্থিতিতে কলকাতার টেনিস উৎসবের জৌলুস এক মূহুর্তেই আরও রঙিন হয়ে উঠল।

দুই বছর পরে কলকাতায় আসলেন সানিয়া মির্জা। কিন্তু তার কলকাতায় আসার চার দিন আগেই তার দুই বন্ধু বিরাট কোহলি ও আনুশকা শর্মা গোটা বিশ্বকে চমকে দিয়েছে। বিরাট কোহালি আর আনুশকা শর্মা যে সত্যিই বিয়ে করতে চলেছেন অন্যান্যদের মতো জানতেন না সানিয়া মির্জাও।

এ প্রসঙ্গে সানিয়া বললেন, ‘‘জানতাম না। আমি ওদের দু’জনকেই ব্যক্তিগত ভাবে চিনি। ওদের বিয়ের খবরটা খুব মিষ্টি একটা চমক ছিল আমার জন্য। ওরা দু’জনেই খুব ভাল মানুষ।

আমি ওদের জন্য খুব খুশি। ওদের বিবাহিত জীবন খুব সুখের হোক।

এই টেনিস তারকা আরও বলেন, ‘‘ওরা যে বিয়ে করবে সেটা তো ঠিকই ছিল। ভারতে  বিয়ে করলে প্রচুর হইচই হবে। অনেক কিছু সামলাতে হবে। সেটা ধরে নিয়েই ওরা ইতালিতে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল। তবে যাই হোক না কেন মিডিয়ার মুখোমুখি এক দিন তো হতেই হবে ওদের। ’’

No comments

Powered by Blogger.