চিকেন মাসালা ফ্রাই রেসিপি
যা লাগবে
-মুরগীর রানের পিস ২ টা
-আদা বাটা ২ চা চামচ
-রসুন বাটা ১ চা চামচ
– পেঁয়াজ বাটা ১ চা চামচ
– এলাচি গুঁড়ো হাফ চা চামচ
– লবণ স্বাদ মতো
– যেকোনও ক্রিম হাফ কাপ অথবা টক দই হাফ কাপ
এসব কিছু মাখিয়ে মেরিনেট করে রাখুন ২ ঘণ্টা ।
উপকরণ
এবার প্যানে ৪ টেবিল চামচ তেল দিন। মশলা মাখা মুরগীর পিস গুলো তেলে দিয়ে ভাজা ভাজা করে নিন। ঢাকনা লাগিয়ে কম আঁচে ২০ মিনিট ভাজুন। কোনও পানি দেয়া লাগবে না। এবার এই ভাজা মুরগীতে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, অল্প লেবুর রস, টমেটো টুকরা, পেঁয়াজ পাতা, অল্প মিহি আদা কুচি দিয়ে আরও ২ মিনিট রান্না করে নামিয়ে নিন।
যে কোনও নান, চালের রুটি অথবা পরোটার সাথে গরম গরম পরিবেশন করুন।

No comments