কাঁদলেন ও কাঁদালেন প্রধানমন্ত্রী


বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণটি যে সম্প্রতি ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে তা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সেই ভাষণের আগে অনেকেই বঙ্গবন্ধুকে নানা ধরণের বুদ্ধি-পরামর্শ দিয়েছিলো।

কিন্তু মা ফজিলাতুন্নেছাই বঙ্গবন্ধুকে বলেছিলেন, তোমার মনে যা আসে তুমি তাই বলবে, কারণ তুমি এই বাঙলার মানুষদের জন্য এতদিন সংগ্রাম করেছো। তুমি জানো কি বলতে হবে। আর স্ত্রীর পরামর্শ শুনেই বঙ্গবন্ধু সৃষ্টি করলেন সেই ‘অমর কবিতা’ ‘বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষণ’। ভাষণটি যে লিখিত ছিল না তাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসে আলোচনা ও পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর বক্তব্যের এক পর্যায়ে উঠে আসে ১৫ আগস্টের সেই রাতের কথা। সেই মর্মান্তিক ঘটনার কথা বলতে গিয়ে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যান। আবেগরুদ্ধ কন্ঠে কম্পিত গলায় তিনি বলেন, “সেই ঘটনার কথা মনে পড়লে আমি ঠিক থাকতে পারিনা না”।

কিছুক্ষণ নীরব থেকে আবেগ নিয়ন্ত্রণের চেষ্টা করেন প্রধানমন্ত্রী। এসময় মিলনায়তন জুড়েই যেনো একটা নীরব কান্নার সৃষ্টি হয়। পরে যখন কথা বলেন প্রধানমন্ত্রীর কণ্ঠ ছিলো আবেগ কম্পিত। তিনি বলেন, তার মায়ের কথা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব।

এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সংগ্রাম মুখর জীবনের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর কারাবরণের সময়গুলো কেমন কেটেছিলো, বঙ্গবন্ধুকে হারানোর ভয়কে কিভাবে মোকাবেলা করেছিলেন তার স্ত্রী এবং কন্যারা কেমন ছিল সেই দিন গুলো।

এক পর্যায়ে মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের স্মৃতিচারণ করে কেঁদে ফেললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ই মার্চের বক্তব্যের পেছনে তার মায়ের ভূমিকা, ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের কথা।

বাবা-মা, ভাই-বোনসহ পরিবারের প্রায় সবাইকে হারানোর সেই রাতটার কথা বলতে গিয়েই কেঁদে ফেলেন শেখ হাসিন। সেই সময় দর্শকসারিতেও অনেককেই চোখ মুছতে দেখা যায়।

প্রধানমন্ত্রী স্মৃতিচারণ করে বলেন, সেই রাতে আমার মাকে হত্যাকারীরা নিয়ে যেতে চেয়েছিলো। কিন্তু তিনি তাদের সাথে যাননি। বরং তার স্বামী বঙ্গবন্ধুর সাথে মৃত্যুকেই বেছে নিয়েছিলেন।

‘কোনো সাধারণ নারী হলে হয়তো বাঁচার চেষ্টা করতো। কিন্তু তিনি মৃত্যুকেই আলিঙ্গন করেছেন।’ অশ্রুসজল চোখে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। কথাটি বলা শেষ করেই চোখ মুছে নেন। দর্শকসারিতেও অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তাদেরকেও চোখ মুছতে দেখা যায়।

No comments

Powered by Blogger.