বহুদিন বেঁচে থাকতে সাহায্য করবে কুকুর!


সঙ্গী একটা মানুষের জীবন বদলে দেয়। শুধু তাই নয়, বিপদে আপদে তার থেকে বড় বন্ধুই বা কে আছে?

সম্প্রতি গবেষণায় প্রকাশ, স্ত্রী কুকুর শুধুমাত্র ভাল বন্ধুই নয়, এরা বাড়িয়ে দেয় মানুষের আয়ু। এদের সান্নিধ্যে দূরে হয়ে যায় হৃদরোগের মতো বহু জটিল রোগ।

‘সায়েন্টিফিক’ নামক জার্নালে প্রকাশিত ওই গবেষণাপত্রে বলা হয়েছে, কুকুরকে সঙ্গী করলে কার্ডিওভ্যাসকুলার সমস্যা আমাদের শরীর থেকে শতহস্ত দূরে থাকে। কুকুরের সান্নিধ্য বিশেষ করে উপকৃত করে অবিবাহিত ব্যক্তিদের। একাকিত্বে খুব ভালো সঙ্গী হয়ে উঠতে পারে এরা। হৃদরোগের ঝুঁকি কমিয়ে মৃত্যুর ঝুঁকি অনেকটাই কমাতে সাহায্য করে তারা।

সুইডেনের ৪০ থেকে ৮০ বছর বয়সী বেশ কিছু মানুষের উপর একটি গবেষণা করেন গবেষকরা। গবেষণায় উঠে এসেছে, যাঁরা কুকুরকে সঙ্গী করেছিলেন তাঁদের তুলনায় যাঁদের সঙ্গে কুকুর ছিল না হৃদরোগে তাঁদের মৃত্যুর হার ৩৩ শতাংশ বেড়ে গিয়েছে। হৃদরোগের প্রভাব কমেছে ১১ শতাংশ।

তবে, স্ত্রী কুকুররা ঠিক কীভাবে হৃদরোগ প্রতিরোধ করে তা পরিষ্কার করে বলা হয়নি রিপোর্টে। কিন্তু বিষয়টি গবেষণায় প্রমাণিত। তাই সুস্থ শরীরে দীর্ঘদিন বাঁচতে অবশ্যই সারমেয়দের সঙ্গী করুন।

No comments

Powered by Blogger.