মেয়েদের মোবাইল ব্যবহারে নতুন বিপদ, নষ্ট হতে পারে নারীত্বের মাধুর্য


গর্ভবতী অবস্থায় মহিলাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতেই হয়। খাওয়া দাওয়া থেকে লাইফস্টাইল— সব কিছুতেই থাকতে হয় সাবধান। এ বার তার সঙ্গে যুক্ত হল বাড়তি সতর্কতা। জানা যাচ্ছে, স্মার্টফোনের রেডিয়েশন থেকে ক্ষতি হতে পারে গর্ভবতী মহিলাদের।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, মার্কিন প্রদেশের একটি হেল্থ কেয়ার ফার্মের পক্ষ থেকে এক বিশেষজ্ঞ ডি-কুন লি এ কথা জানিয়েছেন। কেবল স্মার্টফোন নয়, ব্লু টুথ ডিভাইস ও ল্যাপটপ থেকেও এই সমস্যা হতে পারে। রেডিয়েশনের ফলে এমনকী গর্ভপাত পর্যন্ত হতে পারে বলে জানাচ্ছেন তিনি।

স্মার্টফোনের রেডিয়েশন নন-আয়োনাইজিং রেডিয়েশন। আয়োনাইজিং রেডিয়েশন যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তা আগেই প্রমাণিত। এর প্রভাবে ক্যানসার বা অন্যান্য মারণ রোগের সম্ভাবনা বৃদ্ধির কথা বলেছেন বিশেষজ্ঞরা।

এ বার সামনে এল নন-আয়োনাইজিং রেডিয়েশনের ক্ষতির দিকটা।

ওই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ৯১৩ জন গর্ভবতী মহিলাকে ছোট্ট যন্ত্র পরানে হয়েছিল যার সাহায্যে চৌম্বক ক্ষেত্রের তীব্রতা পরিমাপ করা যায়। দেখা গিয়েছে, যারা শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের সান্নিধ্যে থাকছে তাদের গর্ভপাত হওয়ার সম্ভাবনা ২.৭২ গুণ বেড়ে যেতে পারে।

এই বিষয়ে অন্যান্য খবর

তাড়াতাড়ি মা হলে বাড়াবাড়ি বিপদ, নতুন গবেষণায় নয়া ভয়

ডি-কুন লি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই পর্যবেক্ষণ থেকে বোঝা যাচ্ছে, নন-আয়োনাইজিং রেডিয়েশন যে মানুষের স্বাস্থ্যের পক্ষে, বিশেষ করে গর্ভবতীদের পক্ষে ক্ষতিকারক হতে পারে। তবে এ ব্যাপারে আরও গবেষণা প্রয়োজন বলে জানিয়েছেন লি।

No comments

Powered by Blogger.