বিএনপির মানববন্ধন আজ
আন্তর্জাতিক ‘মানবাধিকার দিবস’ উপলক্ষ্যে রবিবার (১০ ডিসেম্বর) ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ খবর নিশ্চিত করেন।
রিজভী বলেন, জাতিসংঘ ১৯৫০ সালে ১০ ডিসেম্বরকে ‘মানবাধিকার দিবস’ ঘোষণা করে। সেই থেকে প্রতি বছর ১০ ডিসেম্বর ‘মানবাধিকার দিবস’ পালিত হয়ে আসছে।
এই দিনে আমি বিশ্বের বিভিন্ন দেশের মৌলিক মানবিক অধিকার হারা নির্যাতিত মানুষের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি।
রিজভী আরও বলেন, আজ দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এবং সারা দেশের জেলা সদরে বিএনপির উদ্যোগে মানববন্ধন পালিত হবে।

No comments