যে ৪টি জায়গা আরও একটু উষ্ণ করবে দু’জনকে
নাইবা হল সব সাজানো গোছানো, নাইবা থাকলো গোলাপ মোড়া শয্যা, তাতে কি কিছু থেমে থাকে? মাঝে মাঝে ছোটখাটো পরিবর্তনও কিন্তু চেনা সবকিছুকে আরও ইন্টারেস্টিং করে তুলতে পারে৷ আর যৌনমিলনে এক্সপেরিমেন্ট যে সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না৷
চার দেওয়ালের মধ্যে বন্দি চেনা বিছানা ছেড়ে তাই কারও কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে বাথরুম, কারও কাছে আবার সোফা৷ তবে এই চার দেওয়ালের কনসেপ্ট ভেঙে আরও একটু অন্যরকম করে তুলতে পারেন আপনার সুখের সময়কে৷ ঘরের বাইরে কোন সেই পাঁচটি জায়গা জানতে একবার নীচের লেখায় চোখ বুলিয়ে নিন…
গাড়ি- ছিমছাম একটা স্থান অথবা গাড়ি পার্কিং জোনে পৌঁছে যেতে পারেন৷ কাজে লাগাতে পারেন ব্যাকসিটকে৷ তবে একটু গোপনীয়তা রক্ষা করাই শ্রেয়৷জায়গার অভাবে বিষয়টি আরও মজার হয়ে উঠতে পারে কিন্তু৷
লিফট- একটু রিস্ক তো রয়েছেই এক্ষেত্রে৷ তবে হটেস্ট প্লেস বললে ভুল বলা হবে না নিশ্চয়? তবে ঘনিষ্ঠ হওয়ার আগে একবার দেখে নেবেন কোথাও ক্যামেরা লাগানো নেই তো?
ছাদ- আপনার বাড়ির ছাদে দিনে তো যাওয়ার সময়ই থাকে না৷ তাতে ক্ষতি নেই৷ এবার থেকে রাতেও মাঝে মাঝে সফর করতে পারেন৷ আপনার সুখের সময়কে আরও একটু সুন্দর করতে ব্যবহার করতে পারেন আপনার বাড়ির ছাদটি৷তারাদের নীচে প্রিয় মানুষটির সঙ্গে শুধু আপনি, আর সঙ্গে যদি থাকে ওয়াইন, মন্দ কি? এর থেকে লোভনীয় স্থান কি আর আছে?
সিঁড়ি- ছবির পর্দায় তো বহুবারই দেখেছেন সিঁড়ির ব্যবহার৷ বাস্তবে কি চেষ্টা করেছেন? না করলে কবার ভেবে দেখতে পারেন, হয়তো নতুন ধরনের অভিজ্ঞতা হলেও হতে পারে৷
তবে স্থান যাই হোক না কেন, সবক্ষেত্রেই সীমার মধ্যেই থাকা উচিৎ৷কথাতেই বলে না, সাবধানের মার নেই!

No comments