কুমিল্লা মহানগর যুবদল সভাপতি গ্রেফতার


কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবু ও মহানগর ছাত্রদল নেতা শরীফকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার রাতে নগরীর কান্দিরপাড় সংলগ্ন লাকসাম রোডের খোরশেদ আলম পৌর বিপণির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

রাত সাড়ে ১০টায় ডিবির ওসি একেএম মঞ্জুর আলম জানান, নাশকতা পরিকল্পনার অভিযোগে আবু ও শরীফকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আবুর বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় ৬টি মামলা রয়েছে। তাদের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে দলীয় একাধিক সূত্র জানিয়েছে, আবুর বিরুদ্ধে দায়েরকৃত সব মামলায়ই তিনি জামিনে রয়েছেন।

No comments

Powered by Blogger.