শিশুর নিরাপত্তায় ক্যাসপারস্কি ‘সেফ কিডস’


বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ‘সেফ কিডস’ অবমুক্ত করেছে ক্যাসপারস্কি ল্যাব ।

এ উপলক্ষে সম্প্রতি বাংলাদেশে ক্যাসপারস্কি ল্যাবের বিপণনকারী প্রতিষ্ঠান অফিসএক্সট্রাক্টস বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এর সভাকক্ষে ‘মিট দ্য প্রেস’র আয়োজন করে।

এতে অফিসএক্সট্রাক্টস-এর সিইও প্রবীর সরকার বলেন, বাংলাদেশে সাইবার সিকিউরিটি ব্যবস্থাপনায় ক্যাসপারস্কি একটি জনপ্রিয় এবং বিশ্বস্ত ব্র্যান্ড।

সামাজিক দায়িত্ববোধ আর সময়ের চাহিদার কথা সর্বোচ্চ বিবেচনায় এনেই ক্যাসপারস্কি নতুন ধারণার সেবা নিয়ে এসেছে। কিছুদিন আগে অনলাইন গেম ‘ব্ল হোয়েল’ নেতিবাচক দিক নিয়ে হৈ চৈ পড়ে যায়।

তাই সন্তানের অভিভাবকেরা আকর্ষণীয় ডিজিটাল জীবনব্যবস্থার বিভিন্ন ক্ষতিকর প্রভাব নিয়ে এখন রীতিমতো দুশ্চিন্তায় আছেন।

কেননা ইন্টারনেট এখন শিক্ষা এবং সামাজিক আচরণের অবিচ্ছেদ্য অংশ। ভালো এবং মন্দ এ দুয়ের অবস্থানই ইন্টারনেটে স্বক্রিয়।

তাই এ ক্ষতির হাত থেকে রেহাই পেতে ইন্টারনেটকে এড়িয়ে চলা বা তা থেকে বিচ্ছিন্ন করে দেয়া কোনো সঠিক সমাধান নয়। সচেতনতা এবং অনলাইনে নিশ্চিত নিরাপত্তাই শিশুদের নিরাপদে রাখতে পারে।

ক্যাসপারস্কি ‘সেফ কিডস’ বিশেষভাবে শিশুদের জন্য ইন্টারনেটে সুরক্ষা দিতে সক্ষম।

তিনি আরো বলেন, শিশুদের ব্যবহারযোগ্য সব ধরণের ডিজিটাল ডিভাইসে ইন্টারনেট ব্যবহারে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে সেফ কিডস। কতক্ষণ ইন্টারনেটে অবস্থান করছে,

কোন ডিভাইস থেকে সাইটে প্রবেশ করছে, কি কি সাইট দেখছে এমনকি ব্যবহার সময়সীমাও বেঁধে দেয়া যাবে সেফ কিডস সিস্টেমে। শুধু তাই নয়, সন্তান ফেসবুকে কি করছে, কোথায় অবস্থান করছে তার রিয়েল টাইম ট্র্যাক, অ্যানড্রয়েড কল এবং এসএমএস ট্র্যাক-এসব সুবিধা দেবে সেফ কিডস।

অনেক আগে থেকেই ক্যাসপারস্কি শিশুদের নিরাপদ ইন্টারনেট নিয়ে প্রচারণা করে আসছে।

অনুষ্ঠানে জানানো হয়, সচেতন অভিভাবকদের জন্য সেফ কিডস একটি বৈপ্লবিক এবং বহুল উপযোগী (টুলস) সেবাপণ্য। ইন্টারনেটে সহজলভ্য এবং ক্ষতিকর বিষয় থেকে শিশুদের নিরাপদে রাখতে সচেষ্ট এ টুলস।

বাংলাদেশে বিদ্যমান পরিস্থিতিতে এ ধরণের একটি সেবাপণ্য অভিভাবকদের জন্য দারুণ স্বস্তি এনে দেবে। ফলে অভিভাবকদের আর শিশুদের ইন্টারনেট ব্যবহার নিয়ে দুশ্চিন্তায় থাকতে হবে না।

বর্তমানে ক্যাসপারস্কির টোটাল সিকিউরিটি ভার্সনে ‘সেফ কিডস’ সেবাটি পাওয়া যাচ্ছে। চলতি মাসেই ক্যাসপারস্কি শুধু ‘সেফ কিডস’ নিয়ে আলাদা একটি পণ্য বাজারে নিয়ে আসবে।

No comments

Powered by Blogger.