লম্বা স্বামী আর বেঁটে স্ত্রীদের সম্পর্কই সবচেয়ে সুখের হয়!


এবার গবেষকরা দাবী করেছেন লম্বা স্বামী ও বেঁটে স্ত্রীদের সম্পর্কই সবচেয়ে সুখের হয়। অর্থাৎ স্বামী-স্ত্রীর মধ্যে উচ্চতার পার্থক্য যত বেশি হয়, সম্পর্ক ততই সুখের হয়।

এদের মধ্যে যৌনসম্পর্ক খুবই গভীর হয় বলে জানান গবেষকরা।

পারসোনালিটি অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস জার্নালে প্রকাশিত খবর অনুযায়ী, মহিলারা সাধারণত লম্বা পুরুষদের প্রতি আকৃষ্ট হলেও লম্বা পুরুষরা তাদের বেশি সুখি করতে পারেন এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।

তবে স্বামী-স্ত্রীর মধ্যে উচ্চতার পার্থক্য যত বেশি হয়, দাম্পত্য জীবন ততই সুখের হয়।

এই গবেষণা প্রকাশিত হওয়ার মিশ্র প্রতিক্রিয়া আসতে থাকে সোশ্যাল মিডিয়ায়। কেউ লেখেন, নিজেকে মানানসই দেখাতে বা সুখি হতে নয়, লম্বা সন্তান পেতেই বেশি উচ্চতার পুরুষদের দিকে ঝোঁকেন মহিলারা।

No comments

Powered by Blogger.