যে কারণে পৃথিবীর দীর্ঘতম পুরুষ ও ক্ষুদ্রতম নারী একত্রিত হলেন!


পৃথিবীর দীর্ঘতম পুরুষ সুলতান কোসেন এবং ক্ষুদ্রতম নারী জ্যোতি এদের নাম শুনেছেন হয়তবা। কিন্তু জানেন কি এরা দু’জনে কেন এক সঙ্গে একত্রিত হয়েছেন?

সুলতান ও জ্যোতি দু'জনই একই বছরে রেকর্ড গড়েছেন। তারা দু'জনই যার যার দিক দিয়ে শীর্যে অবস্থান করছেন। তাদের পরিচয়ের শেষেই 'তম'। শুধু তাদের উচ্চতায় ফারাক রয়েছে। এবার তাদেরই এক সঙ্গে দেখা হল পিরামিডের দেশ মিশরে।

তুরস্কের সুলতান কোসেন, বয়স- ৩৫ বছর, উচ্চতা- ৮ ফুট ৩ ইঞ্চি (২৫১ সেন্টিমিটার)। বর্তমানে তিনি পৃথিবীর দীর্ঘতম পুরুষ। ২০১১ সালে চীনের শি সানকে (৭ ফুট ৯ ইঞ্চি) সরিয়ে গিনিস বুকে দীর্ঘতম পুরেষের স্বীকৃতি লাভ করেন সুলতান কোসেন।

অপরদিকে, ভারতের নাগপুরের জ্যোতি আমগের বয়স- ২৫ বছর, উচ্চতা- ২ ফুট ৬ ইঞ্চি (৬২.৮ সেন্টিমিটার)। বর্তমানে তিনি পৃথিবীর ক্ষুদ্রতম নারী। ২০১১ সালে আমেরিকার ব্রিজিট জর্ডনকে সরিয়ে গিনিজ বুকে ক্ষুদ্রতম নারীর স্বীকৃতি লাভ করেন জ্যোতি।

মিশর সরকার দেশের পর্যটন ক্ষেত্রকে আরো চাঙ্গা করতে এবার এই দু'জনকে আমন্ত্রণ জানিয়েছেন। দেশের বিভিন্ন ঐতিহাসিক পিরামিড ও সৌধ এলাকায় এদের ফটোশুট করে পর্যটন মানচিত্রে দেশকে আরো তুলে ধরাই সে দেশের সরকারের উদ্দেশ্য।

জানা গেছে, ২৬ জানুয়ারি দেশটির সরকারি আমন্ত্রণে মিশরে পৌঁছে কায়রোর ঐতিহাসিক গিজা পিরামিডের সামনে ছবি তুলেছেন দীর্ঘতম পুরুষ সুলতান কোসেন ও ক্ষুদ্রতম নারী জ্যোতি। এরপর মিশরের অন্যান্য পর্যটন কেন্দ্রেও ছবি তোলা হবে তাদের।

এদিকে, এই জুটির ছবি তুলে ক্যামেরার লেন্স ও প্রযুক্তিকে বেজায় সমালোচনা সহ্য করতে হচ্ছে। কেননা, সুলতান ও জ্যোতির ছবি দেখে অনেকেরই মনে হচ্ছে এটা 'মিনিয়েচার ছবি'।

তবে মিশর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকাশিত ছবিতে কোনো প্রকার কোনো কারসাজি নেই।

Collected News : bd24live.com

No comments

Powered by Blogger.