যে স্বপ্ন কখনোই এড়িয়ে যাওয়া উচিত নয়
ঘুমিয়ে পড়লেও মানুষের মস্তিষ্ক কাজ করে সারাক্ষণই। অবচেতন মনের এই সব ঘটনাকেই মনোবিদরা স্বপ্ন বলেন। ঘুম ভাঙার পর যদিও সব ঘটনা মনে থাকে না। আবার এমনটাও হয় যে, বেশ কয়েক দিন কোনও স্বপ্ন কেউ দেখেই না। পাশাপাশি এমনও হয় যে, একই ঘটনার পুনরাবৃত্তি হয়ে চলে বেশ কয়েক দিন ধরেই। এখানে এমন কয়েকটি স্বপ্নের কথা রইল যা উপেক্ষা করা বোধহয় অনুচিত।
খাবারের স্বপ্ন— মানে, এমন নয় যে সে ব্যক্তি অভুক্ত। বরং তার ক্ষুধা শিক্ষা, জ্ঞান বা মনুষ্য আবেগের জন্য।
নানা রঙের বেলুন— এর মানে, জীবনের চলার পথে আপনি যে লক্ষ্যে অগ্রসর হতে চাইছেন, তা কোনওভাবেই ছুঁতে পারছেন না।
বিবাহিত হয়েও যখন কেউ স্বপ্নে নিজেকে অবিবাহিত দেখে— পুরুষদের ক্ষেত্রে এর অর্থ, সেই পুরুষ স্বাধীনতা চায়। তার বিবাহিত জীবন সে হয় তো খুবই চাপে রয়েছে। মহিলাদের ক্ষেত্রে তা তার ভেতরের পুরুষ সত্ত্বাকে বোঝায়।
নগ্ন অবস্থায় রয়েছেন সকলের সামনে— এমন কোনও ব্যাপার রয়েছে যা জানাজানি হলে সম্মানহানি হবে। এই ভয় থেকেই এমন স্বপ্ন দেখে মানুষ।
ত্বকে কোনও দাগ— চেষ্টা করুন জীবনের নানা দিক ভাল করে খুঁটিয়ে দেখতে। এমন কোনও পরিস্থিতি নিশ্চয়ই থাকবে যা আপনার নজর এড়িয়ে যাচ্ছে।
সব টাকা শেষ— বার বার এমন স্বপ্ন দেখা মানে আপনি নিজের আমদানি ও সঞ্চয় নিয়ে সর্বদাই চিন্তায় থাকেন।
দুর্ঘটনার স্বপ্ন— চেষ্টা করুন স্বপ্নের খুঁটিনাটি মনে রাখতে। জীবনের সমস্যাগুলো নিয়ে একটু ভাবুন ও চেষ্টা করুন তা সমাধা করতে।
আপনি থাকেন অনেক দূরে— মানে, আপনার জীবনে এমন কোনও সমস্যা রয়েছে যার থেকে আপনি পালিয়ে বেড়াচ্ছেন।
যখন দেখেন নিজেই প্রতারণা করছেন— এর মানে, আপনি নিজের পার্টনারের সঙ্গে এমনই করতে চান, বা করেছেন। এবং সেই অপরাধবোধে আপনি দগ্ধ হচ্ছেন।
স্বপ্নে যখন কাক— এর মানে, আপনার জীবনে কোনওরকম দ্বন্দ্ব চলছে। এবং তা সমাধান না করে, এড়িয়ে যাচ্ছেন।
Collected News : papersbd.com

No comments