আতিকুলকে মনোনয়ন দিয়েছে আ’লীগ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলামকে মনোনয়ন দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
পরে ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে আতিকুলের বিষয়টি জানিয়েছেন।
প্রসঙ্গত, আতিকুল ইসলামের এক ভাই মো. তোফাজ্জাল ইসলাম সাবেক প্রধান বিচারপতি। তার আরেক ভাই মইনুল ইসলাম সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল।

No comments