সৃজিতের সঙ্গে লিভ টুগেদার নিয়ে যা বললেন জয়া!
ভারতের নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে প্রেম করছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। কলকাতায় তারা ‘লিভ টুগেদার’ করছেন। এমন একটি গুঞ্জন বহুদিন ধরেই শোনা যাচ্ছে শোবিজ অঙ্গনে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী জয়া।
ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জয়া বলেন, শিল্পী হিসেবে সৃজিতের সঙ্গে আরো কাজ করতে চাই। আমরা একসঙ্গে পথ চললে সেটা একটা বলার বিষয় ছিল। কিন্তু এটা পুরো গুজব!
জয়া বর্তমানে সৃজিত মুখার্জির নতুন সিনেমা ‘এক যে ছিল রাজা’র শুটিং করছেন। সিনেমাতে আরো অভিনয় করছেন যিশু, অপর্ণা সেন, অঞ্জন দত্ত, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ।
কিছুদিন আগে জি সিনে অ্যাওয়ার্ডে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার জয়ের পর সম্প্রতি কলকাতায় আরেকটি পুরস্কার পেয়েছেন এই অভিনেত্রী। ভারতের পশ্চিমবঙ্গের সাংবাদিক সমিতি প্রবর্তিত ‘বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাওয়ার্ড’পান জয়া।
কলকাতার প্রিয়া সিনেমা হলে ‘বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান আয়োজন করা হয়। জয়ার হাতে পুরস্কার তুলে দেন অভিনেতা প্রসেনজিৎ। অনুষ্ঠানে জয়া অভিনীত ‘বিসর্জন’ চলচ্চিত্রটি আরো তিনটি বিভাগে পুরস্কার পায়।
Collected News : bd24live.com

No comments