‘আগামী ১৫ দিনের মধ্যে খালেদা জিয়াকে জেলে যেতে হবে’


স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘অপেক্ষা করুন, আগামী পনের দিনের মধ্যে দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে জেলে যেতে হবে। তিনি সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদকে অন্যায়ভাবে জেলে নিয়ে যে নির্যাতন করেছেন, তাঁকেও তার ফল ভোগ করতে হবে।’

শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়াস্থ জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা ও পৌরসভা শাখার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

সমবায় প্রতিমন্ত্রী আরো বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সারা দেশে জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা খুবই ভাল। জাতীয় পার্টির জন্য সামনে আসছে সুদিন। রংপুর সিটিতে বিজয়ের মাধ্যমে জাতীয় পার্টি সারা দেশে নতুনভাবে উজ্জীবিত হয়েছে। নেতাকর্মীদের মাঝে আশার সঞ্চার দেখা দিয়েছে।‘রংপুর সিটিতে বিজয়ের মাধ্যমে জাতীয় পাটি সারা দেশে নতুনভাবে উজ্জীবিত হয়েছে। নেতাকর্মীদের মাঝে আশার সঞ্চার দেখা দিয়েছে।’

চকরিয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি আলহাজ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও কক্সবাজার শহর জাতীয় পাটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা জাতীয় পাটির (এরশাদ) সভাপতি হাজি মোহাম্মদ ইলিয়াছ, জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মুফিজুর রহমান মুফিজ, সহ-সভাপতি মোশারফ হোসেন দুলাল, যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমাউল হুসনা প্রমুখ।

Collected News : bd24live.com

No comments

Powered by Blogger.