যৌন আসক্তিদের মানসিকতা মাদকাসক্তের সমান


যৌন আসক্তিদের মানসিকতা মাদকাসক্তদের মতোই। এক গবেষণায় এমনই তথ্য পাওয়া গিয়েছে। যদিও, এই বিষয়ে এখনও বিবাদ রয়েছে।

আদৌ কি যে মানুষদের পর্ন ফিল্ম দেখার নেশা হয়েছে তাদের মানসিকতা একজন চেন স্মোকারের মতোই? কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা প্রায় ১৯ জন মানুষের মস্কিষ্কের গবেষণা করছেন। যারা পর্ন ফিল্ম নিয়মিত দেখেন।

এই গবেষণায় দেখা গিয়েছে, পর্ন ফিল্ম দেখা সময় মস্কিষ্কের সেই অংশই সক্রিয় হয় যা মাদকের নেশাগ্রস্ত ব্যক্তির পছন্দের মাদক দেখলে হয়। গবেষণায় এমনও দু’জন রয়েছেন যারা কাজের সময় পর্ন ফিল্ম দেখছিলেন বলেই তাদের চাকরি ছাড়তে হয়েছে। গবেষণায় সামিল চারজনের বক্তব্য, পর্ন ফিল্ম সেক্স পরিষেবার কাছে যাওয়ার একটি রাস্তা।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ডক্টর বেলেরি বুন জানিয়েছেন, এটি এই বিষয়ের প্রথম গবেষণা। ফলাফলের উপর ভিত্তি করে এটা এখনও বলা সম্ভব নয় যে, একে যৌনতার নেশা বলা যায় কিনা।

তিনি জানান, একজন ব্যক্তি যত কম বয়সে নেশাজাতীয় পদার্থের ব্যবহার শুরু করেন, তার ক্ষেত্রে নেশাগ্রস্ত হওয়ার সম্ভাবনা তত বেশি।

অ্যাসোসিয়েশন ফর ট্রিটমেন্ট অফ সেক্স অ্যডিকশন অ্যান্ড কম্পলসিভিটি’র পলা হাল জানিয়েছেন, ‘ইন্টারনেটের মাধ্যমে এখন ২৪ ঘণ্টাই সেক্সের সামগ্রী পাওয়া যায়। এমন যুবকের সংখ্যা বেড়ে যাচ্ছে, যারা পর্ন সামগ্রীর ফলে নিজের উপার্জন খরচ করে ফেলছে।’

যদিও তিনি জানান, এই ধরনের লোকেদের যৌন নেশাগ্রস্ত বলা উচিত হবে না। কারণ এখনও এই বিষয়ে সঠিক গবেষণা করা হয়নি।

No comments

Powered by Blogger.