ফলফ্রুটে ভরপুর ফ্রুটস কেক
অনেক বাচ্চারা আছেন যারা সরাসরি ফল খাওয়াটা মটেও পছন্দ করেন না। কিন্তু বাচ্চারা যদি ফল না খায় তাহলে সঠিক পুষ্টি কোথায় পাবে? যেভাবেই হোক ফল তো খাওয়াতেই হবে তাই না? আসুন আজ জেনে নেই কীভাবে বাচ্চাদের সব ধরনের ফল খাওয়ানো যায়। ফলে ভরা একটি খাবার হচ্ছে ফ্রুটস কেক। প্রায় সব ধরনের ফল দিয়েই আপনি এই কেক তৈরি করে নিতে পারবেন। আসুন তাহলে জেনে নেই ফলফ্রুটে ভরপুর ফ্রুটস কেকের রেসেপি।
উপকরণ:
ফ্রুট কুচি (পছন্দ অনুযায়ী যেকোনো ড্রাই ফ্রুট)- ৩/৪ কাপ,
আলমন্ড এসেন্স– ১ চা চামচ,
তরল দুধ– ১/২ কাপ,
বাদাম কুচি– ২ টেবিল চামচ।
ময়দা– ২ কাপ,
চিনি– ১ কাপের একটু বেশি,
ডিম– ৩ টি,
বেকিং পাউডার– ৩ চা চামচ,
ওভালটিন– ৩ টেবিল চামচ,
গলানো ঘি– ১/২ কাপ,
ভানিলা এসেন্স– ১ চা চামচ,
প্রণালি:
একটি বাটিতে ডিমগুলো বিট করে নিয়ে চিনি দিয়ে আবারও বিট করে নিন।
এবার গলানো ঘি, দুধ, ভানিলা এসেন্স, আলমন্ড এসেন্স দিয়ে আবারও বিট করুন।
এবার অন্য একটি বাটিতে ময়দা, বেকিং পাউডার, ওভালটিন চালনি দিয়ে চেলে নিন।
ফ্রুটস কুচি ও কিসমিসের মধ্যে ওভালটিন মেশানো ময়দা ১-২ টেবিল চামচ দিয়ে একটু মেখে নিন।
এবার ডিমের মিশ্রনের মধ্যে আস্তে আস্তে ময়দা দিয়ে হালকা বিট করে ফ্রুট কুচি আর কিসমিস দিয়ে মিক্স করে নিন।
এরপর বেকিং পানে একটু ঘি মাখিয়ে অল্প ময়দা দিয়ে চারদিকে ছড়িয়ে নিয়ে কেকের মিশ্রন ঢেলে দিয়ে ওপরে বাদাম কুচি ছড়িয়ে দিন।
এবার প্রিহিট (১৫-২০ মি.) করা ওভেনে ১৫০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ১ ঘণ্টা ২০ মিনিট বেক করুন।
বেক হবার পর কেক বের করে নিন। তারপর পুরোপুরি ঠাণ্ডা করে স্লাইস করে পরিবেশন করুন।


No comments