যে গ্রামে মহিলাদের ব্লাউজ পরার অনুমতি নেই!
শাড়ি যতই সিম্পল হোক না কেন, হালফিলে ব্লাউজকে আরও জাঁকজমক করতে বুটিকের বাইরে পড়ে লম্বা লাইন৷ কিন্তু এমনও জায়গা রয়েছে যেখানে মহিলারা ব্লাউজের ধার ধারেন না৷
ব্লাউজের মহিমা অপার। শাড়ির সৌন্দর্য্যকে আরও বাড়িয়ে তুলতে এর জুড়ি নেই৷তাও আবার বছরের পর বছর৷ কিন্তু এমনটাই চলে আসছে সেখানে৷ ভারতের ছত্তিশগড়ের আদিবাসী এলাকায় কর্মরত মহিলারা শাড়ির সহ্গে ব্লাউজ পরে না বলেই শোনা যায়৷
এই পরম্পরা অনুযায়ী মহিলারা ব্লাউজ পরার অনুমতি পাননা৷
তারা নিজেরাও পরেন না, গ্রামের অন্য কোনও মহিলাকেও পরতে দেন না৷ কিন্তু পরিবরত্ন তো আসেই৷ আর সেই নিয়ম ধরেই একদল মেয়ে নাকি ব্লাউজ পরা শুরু করেছে৷ আর তাতেই গ্রামের পরম্পরাকে অসম্মানের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে৷
আজও এই পরম্পরাকে অনেকেই ধরে রাখতে চান৷ প্রায় এক হাজার পুরনো এই রীতিকে সম্মান জানাতেই অভ্যস্ত গ্রামের প্রবীণারা৷ অনেকের মতে, ব্লাউজ না পরার ফলে কাজের সময়ও বেশ সুবিধা হয়৷ ক্বিশেষ করে ক্ষেতে কাজ করতে গিয়ে সুবিধাটা টের পান এই মহিলারা৷
Collected News : papersbd.com

No comments