ব্রিটিশ নারী সাংবাদিকের কাছে সাঁতারে হারলেন মুসা ইব্রাহীম (ভিডিও)


বাংলা চ্যানেল পাড়ি দিতে গিয়ে এবার এক ব্রিটিশ নারী সাংবাদিকের কাছে হার মানলেন মুসা ইব্রাহীম। আন্তর্জাতিক নিউজ এজেন্সি এপির সাংবাদিক বেকি হাসব্রো ও ওয়াসিউর রহমানকে নিয়ে রোববার টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন (বাংলা চ্যানেল) ১৬.১ কিলোমিটার সাগরপথ পাড়ি দিতে যান মুসা ইব্রাহীম। মাত্র ৪৫ মিনিটে মুসা ইব্রাহীম ও ওয়াসেকুর রহমান সাঁতার বন্ধ করে দেন।

কিন্তু ৪ ঘণ্টা ৪৫ মিনিট সময় নিয়ে প্রথম নারী হিসেবে বাংলা চ্যানেল পাড়ি দেন ব্রিটিশ নারী সাংবাদিক বেকি হাসব্রো।

রোববার সকাল ৯টা ২০ মিনিটে তিন সাঁতারু মুসা, ওয়াসিউর ও বেকি শাহপরীর দ্বীপ জেটি থেকে সাঁতার শুরু করেন।

নাফ নদীর মোহনা পাড়ি দেওয়ার আগেই মাত্র ৪৫ মিনিটেই হাঁপিয়ে উঠেন মুসা ইব্রাহীম ও ওয়াসিউর রহমান।

ভিডিওটি দেখতে এই লেখার উপরে ক্লিক করুন !!!

তারা সাঁতার বন্ধ করে ট্রলারে উঠে পড়েন।

তবে ব্রিটিশ নারী সাংবাদিক বেকি হাসব্রো ৪ ঘণ্টা ৪৫ মিনিট সময় নিয়ে সেন্টমার্টিনে পৌঁছান। 

এই সাঁতারের আয়োজক এভারেস্ট একাডেমির ম্যানেজার এমরান হোসেন দুলু পরিবর্তন ডটকমের কাছে দাবি করেন- এক ঘণ্টা সাঁতরে সাগরের মাছের কাঁটায় আঘাতে মাঝপথে সাঁতার বন্ধ করে দেন মুসা ইব্রাহীম ও ওয়াসিউর রহমান। পরে তাদের উদ্ধার করে ট্রলারে তোলা হয়।

মুসা ইব্রাহীম দাবি করেছেন, আজকের আবহাওয়া সাঁতারের উপযোগী ছিল না। সাগরে প্রচুর বাতাস ছিল এবং সাগরের পানি অনেক বেশি ঠাণ্ডা ছিল। কিছুক্ষণ সাঁতার কাটার পর তাদের দুজনের মাংসপেশিতে টান পড়ে। যার কারণে তিনি ও ওয়াসিউর ট্রলারে উঠে পড়েন।

No comments

Powered by Blogger.