শেষ বিদায় জানাতে এসে অঝোরে কাঁদলেন বিদ্যা
চোখের পানিতে শেষ বিদায় জানানো হচ্ছে ‘চাঁদনিকে’। মুম্বাইয়ের লোখন্ডওয়ালার সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে যখন শ্রীদেবীর মৃতদেহ রাখা হল, তখন চোখ ছলছল করে উঠল অনুরাগীদের। কান্নায় ভেঙে পড়লেন বলিউড তারকারাও।
অমিতাভ বচ্চন, জিতেন্দ্রর পর এবার শ্রীদেবীকে শেষ বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বিদ্যা বালান।
প্রথম থেকেই ফুঁপিয়ে কাঁদতে শুরু করেন বিদ্যা। স্বামী সিদ্ধার্থ রায় কাপুর বার বার তাকে শান্ত করার চেষ্টা করেন।
কিন্তু, বিদ্যার চোখের পানি যেন বাঁধ মানছিল না। কোনোভাবে নিজেকে ধরে রেখেছিলেন বিদ্যা। কিন্তু, বনি কাপুর সামনে আসতেই হু হু করে কেঁদে ফেলেন বিদ্যা। নিজেকে আর সামলাতে পারেননি এ অভিনেত্রী।
বুধবার সকাল সাড়ে ৯টা থেকে লোখান্ডওয়ালার সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে শেষ শ্রদ্ধা জানাতে আসেন ভক্তরা। দুপুর ২টায় ভিলে পার্লের শ্মশানের উদ্দেশে যাত্রা হবে। সাড়ে ৩টায় অন্ত্যেষ্টিক্রিয়া অভিনেত্রীর।
এদিকে শ্রীদেবীকে শেষ বিদায় জানাতে বুধবার স্পোর্টস সেলিব্রেশন ক্লাবে হাজির হন বলিউডের তামাম সেলিব্রিটি। ঐশ্বর্য রাই বচ্চন থেকে কাজল, অজয় দেবগণ, সুস্মিতা সেন, ঊর্বশী রাওতেলা, হেমা মালিনী, জয়াপ্রদা, চিরঞ্জীবি প্রত্যেকে হাজির হয়ে যান শ্রী-কে শেষ শ্রদ্ধা জানাতে। শুধু তাই নয়, এক সময়ের প্রতিযোগী জয়াপ্রদাও আজ শ্রীদেবীকে শ্রদ্ধা জানাতে গিয়ে অঝোরে কেঁদে ফেলেন।
Collected News : poriborton.com

No comments