বাইসেক্সচুয়াল, হোমোসেক্সচুয়াল শুনেছেন! ডেমিসেক্সচুয়াল কি জানেন?
বাইসেক্সচুয়াল, হোমোসেক্সচুয়াল কথাটার সঙ্গে আমরা সকলেই বেশ পরিচিত৷ তবে, ডেমিসেক্সচুয়াল শুনেছেন কোন দিন? নিশ্চই মাথা চুলকোচ্ছেন৷ এর আবির্ভাব কোথা থেকে হল ভেবে৷
অ্যাসেক্সচুয়াল ভিজিবিলিটি অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক ২০০৮ প্রথম এই কথাটির সঙ্গে পরিচয় ঘটান সকলের৷ বর্তমানে বহু মানুষের মধ্যে এমন যৌন আকাঙ্খা দেখা যায় বলে তাদের মত৷ তবে কী এই ডেমিসেক্সচুয়ালিটি?
অবিষ্কর্তাদের মতে, কোন মানুষ অপরজনের সঙ্গে মানসিক ভাবে মিল খুঁজে পেয়ে তার সঙ্গে যৌন মিলনে আকৃষ্ট হলে বিষয়টিকে ডেমিসেক্সচুয়ালিটি বলে৷ এই ধরনের মানসিকতার ব্যক্তিদের ডেমিসেক্সচুয়াল বলে৷ অ্যাসেক্সচুয়াল ভিজিবিলিটি অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক তাদের কাছে এমন অনেক উদাহরণ রয়েছে এই মানসিক ধারনার৷
যেমন, এই ধরনের ব্যক্তিদের সঙ্গে ফ্লার্ট করলে বা সহানুভূতি দেখালে তাদের মধ্যে যৌন বাসনা জেগে ওঠে৷ তারা সেই ব্যক্তির সঙ্গে যৌন মিলনে সঙ্গম হতে চান৷
(সূত্র: কলকাতা২৪)

No comments