কমোডে বসে গেম খেলে মলদ্বার হারালেন চীনা যুবক!


মোবাইল গেম খেলার নেশা এতটাই যে, দীর্ঘক্ষণ টয়লেটে বসে মোবাইল গেম খেলতেন তিনি। এভাবেই চলছিল দিনের পর দিন। আর একদিন এই কারণেই ঘটে গেল ভয়াবহ বিপত্তি। 

দক্ষিণ-পূর্ব চীনের বাসিন্দা সেই যুবক। একদিন কমোডে বসে প্রায় আধঘণ্টা ধরে মোবাইল গেম খেলছিলেন তিনি। হঠাৎ তার নজরে পড়ে কমোডের মধ্যে একটি মাংসপিণ্ড পড়ে রয়েছে। দেখেই চমকে উঠেছিলেন। সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যান তিনি। 

চিকিৎসকরা জানান, দীর্ঘক্ষণ কমোডে বসে মোবাইলে গেম খেলায় তার মলদ্বারটি খসে পড়েছে। মাংসপেশী অবস হয়ে যাওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে। শুধু তাই নয় বৃহদন্ত্রের শেষ অংশটি শরীর থেকে বেরিয়ে এসে ঝুলছিল। 

প্রায় ৬ ইঞ্চি লম্বা বৃহদন্ত্রের সেই অংশটিকে অস্ত্রোপচার করে ফের শরীরে থেকে সেটি বাদ দেওয়া হয়। আপাতত সুস্থ রয়েছেন ওই যুবক। চিকিৎসকরা আরও জানিয়েছেন, ছোটবেলায় সেই যুবকের বৃহদন্ত্রে কোনও সমস্যা তৈরি হয়েছিল। তখন ভালোভাবে সেটির চিকিৎসা করানো হয়নি। 

Collected News : bd-pratidin.com

No comments

Powered by Blogger.