প্রধানমন্ত্রী গাজীপুর যাচ্ছেন আজ


বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশ-২০১৮ এর কুচকাওয়াজসহ অন্যান্য অনুষ্ঠানে যোগদিতে গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে তেজগাঁও বিমানবন্দরে উপস্থিত হবেন। এবং সকাল ১০টায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছাবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানা গেছে, প্রধান অতিথির হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে দুপুর সোয়া ৩টায় তিনি আবার তেজগাঁও বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

এরপর বিকেলে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন করে ইতালির রোমে অনুষ্ঠিত IFAD-এর পরিচালনা পর্ষদের ৪১তম বৈঠকের বিষয়ে বক্তব্য তুলে ধরবেন

Collected News : bd24live.com

No comments

Powered by Blogger.