যৌনজীবনের এই প্রশ্নগুলো নিয়ে কি আপনি চিন্তিত?
যৌনজীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমাদের অনেকেরই তেমন ধারনা থাকে না। তাই দেখা যায় প্রয়োজনের তাগিদে এসব বিষয়গুলো জানার দরকার মনে হয়। ফলে যারা এই বিষয়গুলো সম্পর্কে জানে তাদের সম্মূখীন হতে হয়। অনেকেই আবার লজ্জার করণে এইসব ব্যাপারগুলো কাউকে জিজ্ঞাসও করতে পারেন না। তাই আজকের আলোচনায় ঠিক তেমনই কিছু প্রশ্নের উত্তর দেয়া হলো।
প্রশ্ন : আমার লিঙ্গের আগা মোটা গোড়া চিকন, এটা কি কোনো রোগ?
উত্তর : এটা কোনো রোগ নয়। এটা লিঙ্গের স্বাভাবিক গঠন। তাই এতে চিন্তার কিছু নেই।
প্রশ্ন : হস্তমৈথুনের কারনে কি কোন সমস্যা হয়?
উত্তর : হস্তমৈথুন একটি স্বাভাবিক প্রক্রিয়া। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, তবে আপনি যদি হস্তমৈথুন করার পর অপরাধ প্রবনতা ভোগেন, তাহলে মনযৌন সমস্যায় আক্রান্ত হতে পারেন।
প্রশ্ন : স্বপ্নদোষ হচ্ছে কি করবো?
উত্তর : “স্বপ্নদোষ” এই নামটাই ভূল। স্বপ্নের তো কোনো দোষ হচ্ছে না তাহলে আমরা কেন এটাকে স্বপ্নদোষ বলছি? এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। মেয়েদের মিন্স/মাসিক যেমন স্বাভাবিক, ছেলেদের স্বপ্নদোষ তেমন স্বাভাবিক। তবে মাসে ১৫ বারের বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
প্রশ্ন : আমার লিঙ্গ ছোট, বিয়ে করতে পারব তো?
উত্তর : কমন একটা প্রশ্ন, একটা মেয়েকে(স্ত্রী) যৌন তৃপ্তি দেওয়ার জন্য আপনার লিঙ্গ উত্তেজনার সময় ২.৫ থেকে ৩ ইঞ্চি হলেই চলবে।
প্রশ্ন : লিঙ্গ বড় করার কোন মালিশ, ওষুধ, ক্রিম, বা মেশিন কি আছে?
উত্তর : না। বাজারে যত মালিশ, ওষুধ, ক্রিম, মেশিন এসব কোন কাজে আসে না। এর সাথে বিজ্ঞানে কোনো সম্পর্ক নেই।
প্রশ্ন : আমার বীর্য পাতলা, আমি কি বাবা হতে পারবো?
উত্তর : বীর্য পাতলার সাথে বাবা হওয়ার কোন সম্পর্ক নেই। বীর্যের মধ্যে শুক্রের পরিমাণ ও গুনগত মানের উপর নির্ভর করে আপনি বাবা হতে পারবেন কিনা। “বীর্য পাতলা” এটা কোন রোগ না। এর সাথে যৌন দুর্বলতারও কোন সম্পর্ক নেই।
Collected News : padmanews24.com

No comments