সোমবার পাওয়া যাবে খালেদার রায়ের সত্যায়িত কপি


জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা পাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের সত্যায়িত কপি আগামীকাল সোমবার পাওয়া যাবে। রোববার রায়ের কপির জন্য ঢাকার বিশেষ জজ-৫ এ বিচারক ড. আখতারুজ্জামানের কাছে শুনানি করেন খালেদার জিয়ার আইনজীবী সানাউল্লা মিয়া। এ সময় আদালত সোমবারের মধ্য রায়ের সত্যায়িত কপি দেয়া হবে বলে তাকে আশ্বস্ত করেন। 

তবে সানাউল্লা মিয়া আজ বিকেলের মধ্যে রায়ের কপি দেয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু, তার এই অনুরোধের বিষয়ে আদালত কিছু বলেননি।

পরে সানাউল্লা মিয়া পরিবর্তন ডটকমকে বলেন, ‘আশা করছি, বিকেলের মধ্যেই রায়ের কপি পাব। এরপর আগামীকাল সোমবার আপিল করব।’

আদালত সূত্র জানায়, রায়ের বাকি অর্ধেক রোববার কম্পেয়ার করা হবে। আগামীকাল সোমবার কপি প্রিন্ট দিয়ে সত্যায়ন করা হবে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান। এরপর থেকেই তিনি ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

Collected News : poriborton.com

No comments

Powered by Blogger.