আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক মার্চে
দেশের দুটি উপনির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে এই বৈঠকে হবে আগামী ১ মার্চ।
গাইবান্ধা-১ ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের উপনির্বাচন নিয়ে বেলা ১১টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠকটি হবে।
৪ ফেব্রুয়ারি গাইবান্ধা-১ ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। এই দুই সংসদীয় আসনে ১৩ মার্চ ভোট হবে।
জানা যায়, বৈঠকে উপস্থিত থাকার জন্য আজ (২৫ ফেব্রুয়ারি) ইসির যুগ্ম-সচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত চিঠি মহাপুলিশ পরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, বর্ডার গার্ড বাংলাদেশ/আনসার ও বিভিপি/র্যাব/ডিজিএফআই/এনএসআই এর মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
এ দুই আসনের সংসদ সদস্যদের মৃত্যুজনিত কারণে ১৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া-১ আসন এবং ১৯ ডিসেম্বর গাইবান্ধা-১ আসন শূন্য ঘোষণা করা হয়।
Collected News : bd24live.com


No comments