সুগন্ধ বেশি সময় ধরে রাখার উপায়


পূজার নানা আয়োজন, সাজ পোষাকের সব কিছুই ম্লান করে দিতে পারে আপনার গায়ের দুর্গন্ধ। আর আমারা দেহের দুর্গন্ধ দূর করার জন্য পারফিউম ব্যবহার করে থাকি। কিন্তু পারফিউমের সেই সুগন্ধ দীর্ঘস্থায়ী হয় না।

অপরদিকে দামি পারফিউম ব্যবহার করেও ভালো ফল পাওয়া যায়না। আসলে পারফিউমের দামের উপরে সুগন্ধ স্থায়ী হওয়ার কোনো সম্পর্ক নাই। আসলে সুগন্ধ স্থায়ী হওয়াটা নির্ভর করে আমাদের ব্যবহারের উপর। পূজার আনন্দকে ধরে রাখার জন্য আসুন জেনে নেই পারফিউমের ঘ্রাণ দীর্ঘস্থায়ী করার উপায়।

পারফিউমের ধরণ : পারফিউমে বিভিন্ন ধরনের তেল ব্যবহার করা হয়ে থাকে। যে পারফিউমের বোতলে তেলের মাত্রা বেশি থাকে সেই পারফিউম ২/৪ স্প্রেতেই দেহের সুগন্ধ থাকে অনেকক্ষণ।

অপরদিকে যে পারফিউমে পানি ও অ্যালকোহলের মাত্রা বেশি থাকে, সেই পারফিউমগুলোর সুগন্ধ দীর্ঘস্থায়ী হয়না। তাই পারফিউমের গায়ে ‘eau de parfum’ লিখাটি দেখে কিনুন এবং ‘eau de toilette’ লিখাটি এড়িয়ে চলুন।

পারফিউমের ব্যবহার : ত্বকে পারফিউমের স্প্রে না করে চুলে ও কাপড়ে করুন। তাহলে পারফিউমের সুগন্ধ দীর্ঘস্থায়ী হবে। ত্বকে পারফিউমের স্প্রে করলে সুগন্ধ দীর্ঘস্থায়ী হয়না। তাই ত্বকে পারফিউমের স্প্রে করা এড়িয়ে চলুন।

পারফিউমের বোতল কথায় রাখবেন : আমরা সকলে জানি পারফিউম কেমিক্যাল দিয়ে তৈরি। তাই বোতল ঠাণ্ডা ও অন্ধকার স্থানে রাখুন। আলো ও তাপকে এড়িয়ে চলুন। আলো ও তাপে অক্সিডাইজ হয়ে পারফিউমের সুগন্ধ নষ্ট হয়ে যায়।

(সূত্র : এবিপি)

No comments

Powered by Blogger.