জানেন কি কেন মহিলারা তৃপ্ত হন না? জেনে নিন কয়েকটি কারণ


যৌনমিলনে মহিলাদের তৃপ্তি আসে দেরিতে। অনেকের আবার চেষ্টা করেও যৌনতায় তৃপ্তি হয় না। তাই কিছু মহিলা যৌনতৃপ্তির ভান করেন। সেটাকে বলা হয় ফেক অরগ্যাজ়ম। অনেকসময় অরগ্যাজ়ম না হওয়ায় যৌনতায় আগ্রহ হারিয়ে ফেলেন মহিলারা। দৈহিক চাহিদা মেটানোর জন্য পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। মহিলাদের যৌন অতৃপ্তির বেশ কয়েকটি কারণ আছে। সেগুলি কী কী জেনে রাখা ভালো –

১] অনেক মহিলার শরীর যৌনতৃপ্তি বা অরগ্যাজ়মের জন্য তৈরি থাকে না। হয়তো কোনও না কোনওসময় অরগ্যাজ়ম হবে। ফলত, আগে থেকে নেতিবাচক কোনও কিছুই ধরে নেওয়া ঠিক না।

২] অরগ্যাজ়ম হয় না বলে কখনওই অরগ্যাজ়ম হবে না, সেটা ভাবা কিন্তু ঠিক নয়। সেক্সের পদ্ধতিতে গোলমাল থাকলে তৃপ্ত হন না মহিলারা। সুতরাং, কী করলে তৃপ্তি আসতে পারে ভেবে দেখুন।

৩] মহিলাদের অরগ্যাজ়ম হওয়ানোর অন্যতম হাতিয়ার ফোরপ্লে (ক্লাইম্যাক্সের আগের ক্রিয়াকলাপ)। সেটি ঠিকমতো না করতে পারলে মহিলার উত্তেজিত হন না। আর সেকারণেও অনেকসময় যৌনসুখ অতৃপ্ত থেকে যায়।

৪] ক্লান্তিকর দিনের পর কোনও মহিলাকে কাছে পেতে চাইলে, তাঁর তৃপ্তি নাও আসতে পারে। তিনি যৌনভাবে অতৃপ্তই থেকে যেতে পারেন আজীবন।

৫] কোনও শারীরিক বা মানসিক যন্ত্রণা থেকেও সমস্যা তৈরি হতে পারে। অনেকসময় ছোটোবেলায় যৌন হেনস্থা হওয়া বড়বেলাতেও তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। হয়তো হতে পারে সেই কারণেই মিলনেচ্ছা চলে গেছে। কেবলমাত্র সঙ্গীর ভালোলাগার কথা মাথায় রেখেই একপ্রকার বাধ্য হয়ে শারীরিক মিলনে সম্মতি দেন। কিন্তু নিজে তৃপ্তি থেকে বঞ্চিত থাকেন। এমন ক্ষেত্রে, সেই মহিলার সঙ্গীকে অনেকবেশি বুঝদার হতে হবে। সঙ্গিনীকে সম্পূর্ণ যৌনসুখ দিতে তাঁকে বোঝাতে হবে অনেককিছু। মানসিকভাবে কাছে আসতে হবে।

৬] মহিলাদের মধ্যে নিজের চেহারা নিয়ে খুঁতখুঁতেভাব থাকে। সঙ্গী তাঁর শরীর পছন্দ করে কি না, সেই নিয়ে চলে দুশ্চিন্তা। সেক্সের সময় নিজেকে উন্মুক্ত করে দিতে হয় মহিলাদের। সেসময় সে পুরোপুরি বেআব্রু। ফলত, মিলিত হওয়ার সময় তাঁর দেহ সঙ্গীর পছন্দ কি না, সেই চিন্তায় আর অরগ্যাজ়ম হয় না।

৭] জোর করে তৃপ্ত হতে চাইলে ব্যাপারটা কঠিন হয়ে উঠতে পারে। সেক্স উপভোগে বাঁধা তৈরি হয় তখন। তাই তৃপ্তির আশা ছেড়ে, সেক্স উপভোগ করাই ভালো। বাকিটা আপনাআপনি হয়ে যাবে!

Collected News : padmanews24.com

No comments

Powered by Blogger.