খালেদার সঙ্গে দেখা করতে গেছেন ৪ স্বজন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে গেছেন তার স্বজনেরা।
রোববার (২৫ ফেব্রুয়ারি) বেলা ৪টা ৫৫ মিনিটের দিকে তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারে (পুরাতন) প্রবেশ করেন। কারাবিধি অনুযায়ী স্বজন এবং আইনজীবীরা দেখা করতে পারেন।
জানা যায়, আজ বিকেলে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে যান তার ভাগ্নে মো: মামুন, ভাগ্নি সামিয়া ইসলাম, সেলিনা ইসলাম ও ভাইয়ের বউ কানিজ ফাতেমা।
প্রসঙ্গত, বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর এবং তারেক রহমানসহ বাকি আসামিদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে খালেদা জিয়া ছাড়া বাকি আসামিদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানা করা হয়েছে।
রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।
Collected News : bd24live.com

No comments