যে কারণে সারাদিন ক্লান্তি অনুভব করেন


ব্যস্ত জীবনে ক্লান্তি অনুভব করা খুবই সাধারণ একটা ব্যাপার। কিন্তু সারাক্ষণই ক্লান্তি অনুভব করলে বিষয়টার দিকে এবার নজর দেওয়ার সময় এসেছে। কী কী কারণে সারাক্ষণ ক্লান্তি অনুভব হতে পারে জেনে নিন আমাদের আজকের এই প্রতিবেদনে-

১) ক্লান্ত হওয়ার একটা বড় কারণ হল অস্বাস্থ্যকর ডায়েট। শরীর সুস্থ রাখতে প্রত্যেকদিন সঠিক ডায়েট মেনে খাবার খাওয়া খুবই দরকার। যাতে সঠিক পরিমাণে ক্যালোরি থাকবে।

২) যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে, তাদের মধ্যে ক্লান্তির এই সমস্যা খুবই দেখা দেয়। থাইরয়েডের কারণে মাথা ঘোরা, হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া, পেশির ব্যথা, গাঁটের ব্যথা প্রভৃতি দেখা দিতে পারে।

৩) সাধারণত আমরা অফিসে সারাদিন কম্পিউটারের সামনে বসেই কাটাই। সারাদিন বসে থাকার ফলে কাঁধে, ঘাড়ে ব্যথা হতে পারে। আর এর ফলেই ক্লান্তি লাগতে পারে।

৪) যদি আপনি অ্যানিমিয়ার সমস্যায় ভুগে থাকেন, তাহলে আপনার সারাক্ষণ ক্লান্ত লাগবে।

৫) ক্লান্তির আরও একটা বড় কারণ হল ডিহাইড্রেশন। শরীর থেকে ফ্লুইডের পরিমাণ কমে গেলেই ডিহাইড্রেশন হতে পারে। আর এর ফলেই ক্লান্তি ঘিরে ধরে আমাদের।

Collected News : bd-pratidin.com

No comments

Powered by Blogger.