গোলাপের সৌরভেই লুকিয়ে আছে মনের মানুষের চাবিকাঠি
আজ থেকে শুরু হয়ে গেল ভ্যালেন্টাইন সপ্তাহ। গোটা সপ্তাহ জুড়ে প্রিয় মানুষকে গোলাপ, গিফট, চকোলেট ও অন্যান্য নানা উপহারের মধ্যে দিয়ে চলবে ভালোবাসার আদান প্রদান। ভ্যালেন্টাইন সপ্তাহ মানে পুরনো প্রেমকে গুছিয়ে নেওয়া আর নতুন প্রেমকে আগমন জানানো। গোলাপ দিবস থেকে শুরু সপ্তাহের শেষ প্রেম নিবেদনের মধ্যে দিয়ে৷ আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভ্যালেন্টাইন সপ্তাহ।
সকলেরই জানা, ভ্যালেন্টাইন সপ্তাহের শুরু গোলাপ ডে দিয়ে। যারা এখনও অবধি ভালোবাসার মানুষকে মনের কথা জানাতে পারেননি তাহলে গোলাপ দিয়ে মনের ভাব প্রকাশ করে নিন৷ আর যারা প্রেমে হাবুডুবু খাচ্ছেন তাদের তো ভালোই জানা কোন গোলাপে মন গলে যায় প্রেয়সীর। সবারই জানা লাল গোলাপ মানেই ভালোবাসার প্রতীক। লাল গোলাপের বাইরেও আরোও অনেক রঙের গোলাপ পাওয়া যায়৷ এক একটি রঙয়ের গোলাপের অর্থ এক এক রকম। জেনে নিন কোন গোলাপের কি মানে?
লাল গোলাপ: লাল রঙ মানেই ভালোবাসার বহিঃপ্রকাশ। যদি কাউকে ভালোবাসেন তার হাতে লাল গোলাপ ধরিয়ে দিন৷ বাকিটা সে বুঝে যাবে।
হলুদ গোলাপ: হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক। সবচেয়ে কাছের মানুষকেই হলুদ গোলাপ দিয়ে বুঝিয়ে দিন আপনার জীবনে তার মূল্য কতখানি।
গোলাপি গোলাপ: এই ধরনের গোলাপ সবাইকেই দেওয়া যায়। বিশেষ করে তাকে যাকে আপনি শ্রদ্ধা করেন। গুরুজন স্থানীয় কাউকে অথবা এমন কাউকে যাকে আপনি হারাতে চান না।
ল্যাভেন্ডার গোলাপ: এই ধরনের গোলাপ সচারচর দেখা যায় না। যদি পান তাহলে তাকেই দেবেন যাকে প্রথম দর্শনে দেখেই প্রেমে পড়ে গিয়েছিলেন।
সাদা গোলাপ: সাদা গোলাপ মানেই হল পবিত্রতা ও শুদ্ধতা। সাধারণত দুই রকমের পরিস্থিতিতে সাদা গোলাপ দেওয়ার চল আছে৷ বিয়ে বাড়ি ও শ্রাদ্ধ বাড়ি। তাই আজকের দিনে সাদা গোলাপ না দেওয়াই ভালো। যদি সামনে বিয়ের সানাই বাজার সম্ভাবনা থাকে তাহলে সাদা গোলাপ দেওয়ার কথা ভাবতে পারেন।
প্রিচ গোলাপ: কারোর সৌন্দর্য্য বা ব্যবহার বা তার কোন গুণের প্রশংসা করতে হলে প্রিচ গোলাপের চেয়ে ভালো কোন গোলাপ নেই।
তাহলে বাঁধন ছাড়া প্রেমের জোয়ারে নিজেকে ভাসিয়ে দিন আজ থেকে। এই প্রেমের শুরু হোক গোলাপ দিয়ে, চিরকাল থাকুক চকোলেটের মতো মিষ্টি, প্রিয়জনের সান্নিধ্য হোক টেডির মতো কোমল, নিবিড় চুম্বনে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে শেষ হোক সপ্তাহ।
(তথ্যসূত্র: কলকাতা২৪)

No comments