প্রথমবার মৌসুমী-বুবলি


মৌসুমী ও শবনম বুবলি। দুজনেই ঢালিউডের নায়িকা। প্রথমজনের ঝুলিতে আছে দেড় শতাধিক সিনেমা, অন্যদিকে বুবলির মুক্তি পেয়েছে চারটি সিনেমা। এবার তাদের দেখা মিলবে একই ফ্রেমে।

‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ শিরোনামের সিনেমায় অভিনয় করছেন মৌসুমী ও শবনম বুবলি। তাদের বিপরীতে আছেন যথাক্রমে ওমর সানী ও শাকিব খান। সিনেমাটি পরিচালনা করছেন উত্তম আকাশ। প্রযোজনা করছে খান ফিল্ম প্রডাকশনস।

সম্প্রতি শুরু হয়েছে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’র শেষ দিকের শুটিং। সেখানে এক ফ্রেমে পাওয়া গেল দুই নায়িকাকে।

দুই অঞ্চলের দুই পরিবারের দ্বন্দ্ব ও প্রেম-ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’। গেল বছরের অক্টোবর মাসে এই ছবির শুটিং শুরু হয়। সব কিছু পরিকল্পনা মতো চললে সিনেমাটি মুক্তি পাবে ২৩ মার্চ।

সম্প্রতি অস্ট্রেলিয়ায় ‘সুপারহিরো’ সিনেমার শুটিং পর্ব শেষে দেশে ফিরেছেন বুবলি। এরপরই যোগ দিলেন ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’র ইউনিটে।

এদিকে শুক্রবার মুক্তি পেয়েছে ‘আমি নেতা হবো’। উত্তম আকাশের পরিচালনায় এ সিনেমায় ওমর সানীর বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী। ছিলেন শাকিব ও বিদ্যা সিনহা মিম।

এছাড়া মৌসুমীর হাতে রয়েছে নোলক, প্রেমের বাঁধনসহ বেশ কিছু সিনেমা।

Collected News : poriborton.com

No comments

Powered by Blogger.