‘না হলে আমি নিজেই আত্মহত্যা করব’


অবন্তি বিশ্বাস অপু (যিনি অপু বিশ্বাস নামেই পরিচিত) একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। তিনি ২০০৫ সালে আমজাদ হোসেনের কাল সকালে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে প্রধান নায়িকা হয়ে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। অপু বিশ্বাস ৭২টি ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন।

অপু বিশ্বাস ২০০৮ সালে ১৮ এপ্রিল নায়ক শাকিব খানকে গোপনে বিয়ে করেন। ২০১৭ সালে একটি টেলিভিশনে সরাসরি সাক্ষাৎকারে অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে তার বিয়ের কথা প্রকাশ করেন। অপু ধর্মান্তরিত হয়ে মুসলমান হন এবং নাম পরিবর্তন করে রাখেন অপু ইসলাম খান। বিয়ের পর ২৭ সেপ্টেম্বর ২০১৬ সালে কলকাতায় তাদের পুত্র সন্তান আব্রাহাম খান জয় জন্মগ্রহণ করেন।

বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই শাকিব খান-অপু বিশ্বাস জুটির দাম্পত্যে ভাঙন শুরু। যার চূড়ান্ত পরিণতি পাবে আগামী ২২ ফেব্রুয়ারি। সংসারের ভাঙন নিয়ে নিয়ে শাকিব-অপু পরস্পরকে দোষারোপ করেছেন। এবার বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপকালে অপু বিশ্বাস এ ভাঙনের জন্য সন্তানের জন্মকেই দায়ী করেছেন।

এক প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, আমার আর উপায় ছিল না। আমি অনেকভাবে শাকিবকে বোঝানোর চেষ্টা করেছি। বাচ্চার কথা বলেছি। শাকিব কোনো কিছুই মানতে রাজি ছিল না। তখন আমার নিজের কোনো স্বীকৃতি ছিল না। আমার সন্তানের স্বীকৃতি ছিল না। একজন মা হিসেবে এর চেয়ে বেদনার আর কী হতে পারে। আমার কাছে উপায় ছিল না বলেই আমি গণমাধ্যমে এসে মুখ খুলেছি। এটাকে ভিন্নখাতে প্রবাহিত করার কোনো সুযোগ নেই।

বাচ্চাকে বড় করে কী বানাতে চান- এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, না না না.. এমন কোনো স্বপ্ন এখনো দেখিনি। তবে এরকম ইচ্ছে আছে আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন, আমি যেন ওকে মানুষের মতো মানুষ করতে পারি।

'যে মানুষটা আমার শ্বশুর-শাশুড়ি শাকিবকে করতে পারেননি। আমি যদি আমার বাচ্চাকে সে রকম মানুষ না করতে পারি আল্লাহ যেন আমাকে ওই দিনই পৃথিবী থেকে উঠিয়ে নেন। আমি একটি কমিটমেন্ট করেছিলাম, তা রাখতে পারিনি, আল্লাহ যেন আমাকে উঠিয়ে নেন। না হলে আমি নিজেই আত্মহত্যা করব। কারণ, আমি আমার ছেলেকে মানুষ করতে পারিনি।'

Collected News : bd24live.com

No comments

Powered by Blogger.