আপনাকে স্থূলতার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে কফি


কাজের ফাঁকে, অবসরে বা ঠাণ্ডার দিনে কফির কাপে চুমুক দেওয়ার অভ্যাস আমাদের কম-বেশি সবারই আছে। এই অভ্যাস যদি অল্প মাত্রায় থেকে থাকে তাহলে তেমন ক্ষতি নেই। কিন্তু বেশি হলে বিপদের সম্ভাবনাই বেশি। কারণ এই কফি আপনাকে ঠেলে নিয়ে যাচ্ছে স্থূলতার দিকে।

বিশেষজ্ঞরা বলেন, কফিতে আছে অতি উচ্চমাত্রার অ্যান্টি অক্সাইড যা শরীরের পক্ষে উপকারী। কিন্তু এই উপকারী পানীয় অত্যাধিক মাত্রায় দেহে প্রবেশ করলে মোটা হওয়া এবং তার থেকে একাধিক ব্যাধির আক্রমণ নিশ্চিত।

পুষ্টি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কফিতে থাকা ক্যাফিন হৃৎস্পন্দন ও নিঃশ্বাস-প্রশ্বাসের গতি বাড়িয়ে দেয়। এর থেকে তৈরি হয় উত্তেজনা ও চিন্তা। এই অবস্থা মস্তিষ্কের কার্টিসোল নামক স্ট্রেস হরমোনের স্তর বাড়িয়ে তোলে। এর কারণেই স্থূলতায় আক্রান্ত হয় মানব দেহ।

বিশেষজ্ঞরা জানান, কফির সঙ্গে চিনি মিশিয়ে খাওয়া আরও ক্ষতিকর। এটিও স্থূলতা বাড়িয়ে দেয় আরও। চিনি ছাড়া কফি বা অল্প মাত্রায় কফি পান যেমন উপকারী তেমনই বেশিমাত্রায় খেলে চরম বিপদ।

কফি খান দিনে দু বার বা তিন বার। কম পরিমাণ কফি দিয়ে লিকার বানিয়ে খান। চিনি ছাড়া খেলে আরও ভালো হবে। হৃদরোগের ব্যক্তিদের জন্য কফি পান সংক্রান্ত বিষয়টি চিকিৎসকের পরামর্শ মেনেই চলা উচিৎ।

Collected News : bd-pratidin.com

No comments

Powered by Blogger.