লাবণ্যময় ত্বক পেতে এ নিয়মগুলো মেনে চলুন


সুন্দর ও লাবণ্যময় ত্বক কার না কাম্য বলুন? কিন্তু চাইলেই কী আর পাওয়া যায় এটি? আমাদের মধ্যে সকলেই দাগহীন, নিখুঁত ত্বক নিয়ে জন্ম নেয়না। পরিপূর্ণ ও নিবিড় যত্নের মাধ্যমেই এটি অর্জন করা যায়। আপনার ত্বক যদি শুষ্ক, রুক্ষ ও দাগযুক্ত হয়ে থাকে তবে চিন্তার কিছু নেই। ছোট্ট ও সহজ এ টিপসগুলো অনুসরণ করে খুব সহজেই পেয়ে যাবেন পরিষ্কার ত্বক। তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক-

সানব্লক ব্যবহার করুন

সূর্যের আলোর ড্যামেজ প্রচণ্ড ক্ষতিকর এবং এর প্রভাব মারাত্মক। প্রতিদিন ঘর থেকে বেরোবার আগে অবশ্যই সানব্লক ক্রিম ব্যবহার করুন এবং সেটির এসপিএফ যেন অবশ্যই ৩০ হয়। এর বেশি হলে আরো ভালো। শুধুমাত্র মুখে নয়, শরীরের সমস্ত অনাবৃত অংশে সানব্লক ক্রিম লাগান।

ব্যায়াম করুন

এ পয়েন্ট দেখে অনেকে হয়তো চোখমুখ কুঁচকে ফেলেছেন। কিন্তু গোপন কথা হলো, ব্যায়ামের পর আপনার শরীর থেকে যে ঘাম নিঃসৃত হয় তা আপনার রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং রক্ত পরিষ্কার করে। ব্যায়ামের মাধ্যমে যে শুধু ক্যালোরি খরচ হয়, তা কিন্তু নয়। ত্বকের অক্সিজেন সঞ্চালন বৃদ্ধি করতেও ব্যায়ামের ভূমিকা অনস্বীকার্য।

মেকআপ নিয়ে কখনো ঘুমোতে যাবেন না

যতই দেরি হয়ে যাক কিংবা আপনি যতই ক্লান্ত হন না কেন, অবশ্যই ঘুমানোর আগে মেকআপ তুলে অতঃপর ঘুমোবেন। যদি প্রচণ্ড অলস লাগে তাহলে বিছানার পাশেই ওয়েট টিস্যু রেখে দিতে পারেন এবং সেটি ব্যবহার করুন। তবুও, মেকআপ নিয়ে ঘুমোবেন না। এটি আপনাকে দ্রুত বুড়িয়ে ফেলবে।

নিয়মিত ত্বকে স্ক্রাব ব্যবহার করুন

একটু সময় নিয়ে নিয়মিত ত্বকে স্ক্রাব ব্যবহার করুন। এতে করে মুখের সব মৃত কোষ ঝরে যাবে। খুব সহজেই আপনি চিনির সঙ্গে বাদাম তেল কিংবা জলপাই তেল মিশিয়ে ঘরে বসেই স্ক্রাব বানাতে পারেন। নিয়মিত স্ক্রাব করলে ত্বকে একটি জেল্লা আসবে এবং ত্বক পরিপূর্ণভাবে নিঃশ্বাস নিতে পারবে।

নখ দিয়ে ব্রণ খুঁটবেন না

মুখে অপ্রত্যাশিত ব্রণের উদয় হতেই পারে। আপনার হাত এবং হাতের ব্যাকটেরিয়া কোনভাবেই যেন ব্রণকে স্পর্শ করতে না পারে সেদিকে খেয়াল রাখুন। ভালো কোন স্পট ট্রিটমেন্ট ক্রিম ব্যবহার করুন। মুখের হোয়াইটহেড উঠাতে হলে অবশ্যই পরিষ্কার এবং শুকনো হাত ব্যবহার করবেন। ব্রণ খুঁটলে খুব বিশ্রীভাবে দাগ বসে যায় এবং সেটি দূর করা বেশ কষ্টকর হয়ে পড়ে।

ভালোমতন খাওয়াদাওয়া করুন

এমন একটি ডায়েট রুটিন অনুসরণ করুন যেটি ফল ও সবজিতে পরিপূর্ণ। অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার খাওয়া থেকে দূরে থাকুন কারণ এতে করে ব্রণ হবার আশঙ্কা বেড়ে যায়। বেশি করে টমেটো খেতে পারেন, এটি ভিটামিন এ, বি, সি এবং কে, বেটা ক্যারোটিন ও লাইকোপিনে ভরপুর। অপরদিকে, জলপাই তেলে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ভিটামিন এ ও ই আছে যেটি ত্বকের কমনীয়তা বৃদ্ধি করে।

ধূমপান থেকে দূরে থাকুন

ধূমপানের ফলে ফুসফুসে অক্সিজেন পরিবহন কষ্টসাধ্য হয়ে পড়ে এবং লিভার বিষাক্ত হয়ে যায়। এতে করে ত্বক উজ্জ্বলতা হারায়। তাছাড়া ধুমপানের ফলে আপনি যে পরিবেশ দূষণ সৃষ্টি করছেন তাতে ত্বক নিষ্প্রাণ, শুষ্ক এবং নির্জীব হয়ে যায়।

 (তথ্যসূত্র: ফেমিনা)

No comments

Powered by Blogger.