এবার সেনাবাহিনীতে যোগ দিতে পারবে সৌদি নারীরা


সৌদি আরবের সেনাবাহিনীর সেনা পদে এবার দেশটির নারীরা যোগ দিতে পারবেন।

দেশটির সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানায়, পুরো সৌদি আরবের নারীদের এ সুযোগ থাকছে না। আপাতত দেশটির চারটি অঞ্চল রিয়াদ, মক্কা, আল-কাসিম ও আল-মদিনার নারীরা এ সুযোগ পাবেন।

চাকরিতে বয়সের সর্বোচ্চসীমা ২৫ থেকে ৩৫ বেঁধে দেয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে উচ্চ-মাধ্যমিক পাস হতে হবে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ‘ভিশন ২০৩০’ নামের যে লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তারই অংশ হিসেবে এই পদক্ষেপ।

আবেদনের পর নারীদের কয়েকটি পরীক্ষা ও সাক্ষাৎকারের মুখোমুখি হতে হবে। মেডিকেল চেকআপও অন্তর্ভূক্ত থাকবে।

আবেদনকারী নারীদের প্রথমত সৌদি বংশোদভুত এবং এখানে লালিত-পালিত হতে হবে। আচরণ ভালো হতে হবে এবং অতীতে সরকারি বা সামরিক সংশ্লিষ্ট কোনও কাজে জড়িত থাকা যাবে না। যেসব নারী বিদেশিদের বিয়ে করেছেন তারা আবেদন করতে পারবেন না। উচ্চতা হতে হবে ১৫৫ সেন্টিমিটার এবং উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে।

দেশটির প্রভাবশালী যুবরাজ মুহাম্মদ বিন সালমান দেশটিকে তেল নির্ভরতা থেকে মুক্ত করে বেসরকারি খাতকে প্রসারিত করতে ধর্মীয় রীতিনীতি ও সামাজিক সংস্কারের উদ্যোগ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Collected News : bbarta24.net

No comments

Powered by Blogger.