শাহরুখ খানের জীবনের আলোচিত ৫ বিতর্ক


বলিউডের কিং খান বলা হয় তাকে। কিন্তু এবার ফের বিতর্কে জড়ালেন বলিউডের কিং খান। তার আলিবাগের বিলাসবহুল বাংলোকে ‘অ্যাটাচ’ করল ভারতীয় আয়কর দফতর। বেনামি সম্পত্তি আইনে শাহরুখের সেই বাংলোকে 'অ্যাটাচ' করা হয়েছে। 

কিং খানের সেই সম্পত্তির ‘অ্যাটাচ’ প্রক্রিয়া নিয়ে সংবাদমাধ্যমে জোর জল্পনা চলছে। কিন্তু, জানেন কি শাহরুখকে নিয়ে এরকম আরও বেশ কিছু বিতর্ক রয়েছে, যা নিয়ে সব সময় সরগম ছিল সংবাদমাধ্যম-

১। আব্রামের জন্মের সময় শাহরুখ খান নাকি লিঙ্গ নির্ধারণ প্রক্রিয়া করিয়েছিলেন। যা নিয়ে সেই সময় জোর বিতর্ক শুরু হয়। বিষয়টি নিয়ে তদন্তেরও নির্দেশ দেয় ভারত সরকার।

২। লস্কর-ই-তইবা প্রধান হাফিজ সাইদ নাকি শাহরুখ খানকে পাকিস্তানে বসবাসের আমন্ত্রণ জানিয়েছেন। ভারতের থাকতে সমস্যা হলে কিং খান যেন পাকিস্তানে চলে যান বলেও সেই সময় মন্তব্য করে লস্কর প্রধান।

৩। প্রিয়াঙ্কা চোপড়াকে নাকি বিয়ে করেছেন শাহরুখ খান। দুবাইতে গিয়ে বিয়ে সেরেছেন বলিউডের এই জনপ্রিয় জুটি। যা নিয়ে এখনও বন্ধ হয়নি বিতর্ক। গৌরি খানের সঙ্গেও নাকি প্রিয়াঙ্কার সম্পর্ক ভাল নয়। শাহরুখ, গৌরির ভাল বন্ধু হওয়ায় করণ জহরকেও  নাকি এড়িয়ে যান প্রিয়াঙ্কা।

৪। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে সম্পর্ক রয়েছে, সেই গুঞ্জনের পর নাকি স্ত্রী গৌরি খানের সঙ্গে সম্পর্ক খারাপ হতে শুরু করে শাহরুখ খানের।

৫। ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার এবং ক্যাটরিনা কাইফের জন্মদিনে হাজির হওয়া নিয়ে সালমান খান এবং শাহরুখ খানের মধ্যে সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি বলে মনে করছে বি টাউনের একাংশ।

Collected News : bd-pratidin.com

No comments

Powered by Blogger.