মশারও পছন্দ ও রুচি আছে!
মশা.. ক্ষুদ্র এই পতঙ্গটি সাধারণত আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়! কখনও কখনও এর মাধ্যমে রোগ জীবাণু মানব দেহে ছড়িয়ে পড়ে। রক্তচোষা ক্ষুদ্র প্রাণীটি সম্পর্কে এমনিতেই আমাদের তেমন আগ্রহ নেই। তবে বিজ্ঞানীদের কথা আলাদা। দুনিয়ার এমন কোনো বিষয় নেই যা নিয়ে তারা গবেষণা চালাননি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ওই বিজ্ঞানীদল জানিয়েছেন, মশা একবার কারও দেহের রক্ত খেয়ে মজা পেলে তাকে ভবিষ্যতের জন্য মনে রাখতে পারে। যাতে সেই শিকারের কাছে আবারও যেতে পারে। এছাড়া বিভিন্ন প্রাণী ও মানুষদের মধ্যে কার রক্ত সুস্বাদু, সেটিও ঠিকঠাক মনে রাখতে পারে মশা।
সেখানেই শেষ নয়, যে সমস্ত উদ্ভিদ এবং স্থান তাদের জন্য বিপদজনক সেটিও মশা খেয়াল রাখে। ফলে একবার কোথাও বিপদ দেখলে পরবর্তীতে খুব সতর্ক থাকে রক্তচোষা এই পতঙ্গটি।
বিজ্ঞানীরা বলছেন, পছন্দ-অপছন্দ এবং বিপদ সম্পর্কে খেয়াল রাখতে মশা মূলত ঘ্রাণশক্তিকে ব্যবহার করে থাকে। মানুষের মতো মশার শরীরেও স্মৃতি এবং অনুভূতির জন্য ডোপামিন হরমোনের ব্যবহার রয়েছে। এরফলে তারা খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও শিক্ষালাভ করতে পারে।
বিজ্ঞানীদলটির দাবি, শুধু মশাই নয় অনেক ক্ষুদ্র কীটপতঙ্গের মধ্যেই এমন স্মৃতিশক্তি রয়েছে। যা তাদের প্রকৃতির মাঝে বেঁচে থাকতে সাহায্য করে।
Collected News : poriborton.com


No comments