শরীরের ওজন কমালে মিটতে পারে অনিদ্রা
বয়স্কদের মধ্যেই অনিদ্রার রোগ বেশি মাত্রায় দেখা যায়৷ যে বয়স্ক মানুষেরা স্থূলতার শিকার তাদের ক্ষেত্রে ঘুমের সমস্যা বেশি পরিমানে দেখা যায়৷ তবে গবেষকেরা এই বিষয়ে নতুন এক উপায় বের করেছেন৷
স্থূলতার শিকার বয়স্করা নিজের শরীরের ওজন অন্তত পাঁচ শতাংশ কমালে ওজন হ্রাসের ছয় মাসের মধ্যে তার ভাল ও লম্বা ঘুম হয়৷ একটি নতুন গবেষণায় এই তথ্য সামনে এসেছে৷
পেনিসিল্ভেনিয়া বিশ্ববিদ্যালয়ের মুখ্য গবেষক নসরিন আলফারিস জানিয়েছেন, ‘গবেষণার ফলে জানা গেছে ওজন হ্রাসের সঙ্গে ঘুমের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে৷
’ গবেষণা থেকে জানা গেছে, ওজন হ্রাসের ছয় মাসের মধ্যে গভীর ঘুম আসে এবং মেজাজ ঠিক থাকে৷ কিন্তু ওজন কিভাবে কম হয়েছে সেটি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়৷
Collected News : kolkata24x7.com

No comments