ঘুমের পজিশনই বলে দেবে আপনার সেক্স লাইফ!
রাতের বেলায় বিছানায় আপনি কিভাবে ঘুমাতে স্বাচ্ছন্দ বোধ করেন? আপনি কি জানেন, সেই পজিশনই বলে দেবে আপনার সেক্স লাইফ!
সম্প্রতি হাজার জনের উপর একটি সমীক্ষা করা হয়। সেই সমীক্ষা থেকেই গবেষকেরা জানিয়েছেন, আপনার সম্পর্কের গভীরতা কিংবা আপনার সঙ্গীর সঙ্গে আপনার সেক্স লাইফ কতটা সুখকর। তা জানান দেবে আপনার ঘুমের পজিশনই। ম্যাট্রেস অ্যাডভাইজার নামের একটি সংস্থা এই সমীক্ষা চালিয়েছে। কি কি উঠে এসেছে এই সমীক্ষার পর?
শুধু ছেলেদেরই নয়৷ মেয়েরাও কিভাবে ঘুমান তাঁর সঙ্গীর সঙ্গে। সেটির উপরেও সমীক্ষা করা হয়েছে।
মীক্ষা থেকে জানা যাচ্ছে, যারা একে অপরের সঙ্গে মুখোমুখি ঘুমোতে ভালোবাসেন। সেই কাপল সেক্স লাইফে যথেষ্ট সুখী। তবে, বর্তমানে এখন কাপল মুখোমুখির বদলে একে অপরের দিকে মুখ ফিরিয়ে ঘুমোতেই বেশি পছন্দ করেন। সমীক্ষা বলছে, ১০০০জনের মধ্যে সমীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে ৩৭.৫শতাংশ কাপল একে অপরের দিক থেকে মুখ ফিরিয়ে ঘুমান। তারা প্রায় ৩০বছর একসঙ্গে রয়েছেন।
ম্যাট্রেস অ্যাডভাইজার আলাদা আলাদা ঘুমের পজিশন করে একটি ছক প্রকাশ করেছেন। সেই ছকেই বেশ কিছু পজিশন অনুযায়ী, সবকটির আলাদা আলাদা করে রেটিং দেওয়া হয়েছে।
(তথ্যসূত্র: কলকাতা২৪)


No comments