ফের বৈঠকে বসবেন খালেদার আইনজীবীরা


খালেদা জিয়ার জামিন ও আপিল সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে জরুরি বৈঠক করেছেন তার আইনজীবীরা।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের বার ভবনের কনফারেন্স রুমে বৈঠকটি শুরু হয়ে বেলা সোয়া ১১টায় শেষ হয়।

বৈঠক শেষে আইনজীবীরা জানান, বেলা সাড়ে ১২ টায় আবারো তারা বৈঠকে বসবেন।

বৈঠকে উপস্থিত আছেন- সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীনসহ খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্যরা।

Collected News : bd24live.com

No comments

Powered by Blogger.