২৫৯৯ দিন পর ক্ষিপ্ত হয়ে টুইটার ছাড়লেন বিগ বি!


মেগাস্টার অমিতাভ বচ্চনকে সিংহাসনচূত করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ভারতীয় অভিনেতাদের মধ্যে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে এখন শাহরুখের অনুসারীর সংখ্যাই সবচেয়ে বেশি। কিন্তু এতে খুশি হতে পারেননি 'অ্যাংরি ইয়াং ম্যান' খ্যাত অমিতাভ।

শাহরুখের অনুসারীর সংখ্যা এখনো ৩ কোটি ২৯ লাখ ৪৪ হাজার ৩৩৮ ই আছে। কিন্তু ৭৫ বছর বয়সী অমিতাভের টুইটার অনুসারীর সংখ্যা কমে গেছে। তিনি নেমে গেছেন দ্বিতীয় স্থানে। যদিও ব্যবধানটা খুবই সামান্য।

আর এতেই টুইটারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন অমিতাভ। 'বিগ বি টুইটারে লিখেছেন, ২৫৯৯ তম দিন। টুইটার!!!? তুমি আমার অনুসারীর সংখ্যা কমিয়ে দিয়েছো..!!?? হা হা হা হা হা হা হা। খবই কৌতুকপূর্ণ বিষয়। তোমাকে বিদায় দেয়ার সময় চলে এসেছে...।'  সূত্র : টাইমস অব ইন্ডিয়া

No comments

Powered by Blogger.