'সরকারের কাছে দলের চেয়ে পুলিশ বেশি গুরুত্বপূর্ণ'
সরকার চালাচ্ছে এখন পুলিশ বাহীনি, এজন্য সরকারের কাছে তাদের দলের চেয়ে পুলিশ বাহীনি বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে শনিবার দুপুরে বাংলাদেশ ইয়ূথ ফোরামের ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাজা বাতিল ও নি:শর্ত মুক্তির দাবিতে প্রতিবাদী যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ ইয়ূথ ফোরাম।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, 'আজকে বাংলাদেশকে অলমোস্ট একটা পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে। আজকে আমাদের শান্তিপূর্ণ একটা অনুষ্ঠান ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন শান্তিপুর্ন অনুষ্ঠানে সরকার বাধা দিবে না। উনার বক্তব্য আজকে বেড়িয়েছ। কিন্তু বাধা দেওয়া হয়েছে। হয় উনার নেতৃত্বে, না হয় উনার কথা কোনো মুল্য নেই। উনি সত্যা কথা বলেছেন। কিন্তু উনার কথা কার্য্যকর করার জন্য যে আইনশৃঙ্খলা বাহীনি রয়েছে তারা তা করেননাই। উনি এক কথা বললেন আর আইজি সাহেব যারা পুলিশ চালান তারা বললেন আরেক কথা। তাহলে মনে হয় সরকারের মধ্যে বিরাট একটি সমন্বয়হীনতা আছে।
তিনি আরও বলেন, 'পুলিশ বাহীনি এই সরকার চালাচ্ছে। পুলিশ বাহীনি এখন সরকারের মানে আওয়ামী লীগের দল হিসেবে, আওয়ামী লীগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেজন্য তারা তাদের মাধ্যমে এই কাজ গুলো করাচ্ছে। অথচ পুলিশের দায়িত্ব-কর্তব্য হল দেশের আইনশৃঙ্খলা দেখা, নিয়ন্ত্রন রাখা। সে দিকে তারা চরম ব্যার্থতার পরিচয় দিয়েছে।'
শান্তিপুর্ন কর্মসূচীতেও বাধা দেওয়া হচ্ছে জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, 'আমরা কোনো ধরনের সংঘর্ষে যেতে চাই না। আমাদের নেত্রী বলে গেছেন কোনো হটকারিতা চলবে না। সেজন্য আমাদের সমাবেশ করতে না দেওয়ায় কালো পতাকা প্রদর্শন কর্মসূচী ছিল। যে আমরা গাড়ি বা রাস্তা ব্লক করছি না, কোনো রকমের কোনো অনিয়ম করছি না। আমরা রাস্তায় দাঁড়িয়ে কালো পতাকা প্রদর্শন করছি। এরকম একটি শান্তিপুর্ণ কর্মসূচী করছি তাতেও বাধা।'
বিএনপির এই আইনজীবী বলেন,
'আমি আশ্চর্য হব না যে, আজকে লাঠি চার্জ করছেন, গ্যাস দিয়েছেন, জলকামান মেরে একেবারে আমাদের মহাসচিব সহ সবাই ভিজে গেছেন। তো এই রকমের আচারন সরকার যে করে, তাদের কাছ থেকে আমরা অবাধ, সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করি না। সেজন্য আন্দোলন করতে হবে। নির্বাচনের প্রস্তুতি নিতে হবে এবং শান্তিপুর্ন আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বাধ্য করা হবে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে। আমরা সেই দিনের অপেক্ষায় থাকবো। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ধর্য্য ধারণ করতে হবে।' এ সময় সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হতে পরামর্শ দেন মওদুদ।
সভায় আরও উপস্থিত ছিলেন, ২০ দলীয় জোটের শরিক জাপার প্রসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহ আয়োজক সংগঠনের সভাপতি মুহম্মদ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী প্রমুখ।
Collected News : bd24live.com

No comments