মেয়াদ উত্তীর্ণ মেকআপের আশ্চর্যজনক ব্যবহার!


প্রতিটি মেয়ে কম-বেশি তার রূপ নিয়ে সচেতন। নিজেকে কী করে সুন্দর করে উপস্থাপন করা যায় এজন্য অনুষঙ্গ হিসেবে প্রয়োজন হয় বিভিন্ন প্রসাধনীর। কিন্তু এই প্রসাধনী যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন তা ব্যবহারে ত্বকের অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে। তাই বলে এত দামী দামী প্রসাধনী কি ফেলে দেয়া যায়?

আপনার মাথায় যদি এই চিন্তা ঘুরপাক খেতে থাকে, তাহলে আপনার জন্যই আজকের এই প্রতিবেদন। কিভাবে মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী কাজে লাগাবেন আসুন জেনে নেয়া যাক-

* কাজল আমার প্রিয় কসমেটিক প্রোডাক্ট, যা আমি আমার পার্সে নিয়ে চলাফেরা কুরতেই পছন্দ করি। যদি আপনার কাছে একটি এক্সপায়ার্ড কাজল থেকে থাকে এবং আপনি এটাকে কাজে লাগাতে চান, তবে এখানে দেখে নিন আপনি কি করতে পারেন। কাজল পেন্সিলটি নিয়ে, একটা বার্নারের সাহায্য পেন্সিলটি পুড়িয়ে নিন। খেয়াল রাখবেন, অত্যাধিক তাপে কাজলটি যেন গলতে না শুরু করে দেয়। কছুক্ষণ অপেক্ষা করুন, এটিকে সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যেতে দিন। এবার আপনি আবার এই কাজলকে ব্যবহার করতে পারবেন।

* মেয়াদ উত্তীর্ণ পাউডারকে বিভিন্ন কারুশিল্পে বা তারও পরে অনেক কিছুতে ব্যবহার করা যায়। ক্রাফট-পেপারে কিছুটা ফাউন্ডেশন বা বেবি-পাউডার থুপে দিলে তা দেখতে ফ্রেশ ও ভাল লাগে। পাউডারের ফাউন্ডেশনে উপস্থিত চকচকে কণাগুলোর জন্য, ক্রাফট পেপারে পাউডার লাগালে ক্রাফট পেপার জেল্লাদার ও চকচকে হয়ে যায়। এছাড়াও গোড়ালিতে ফোস্কা পরা এড়াতে এক্সপায়ার্ড পাউডার ব্যবহার করা যেতে পারে।

* ৩-৪ বছরের পুরানো পারফিউম আর এই মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণ হল ঠিক ভাবে সংরক্ষণ না করা। একবার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে পারফিউম আর ব্যবহার করতে নেই, কারণ এটি আপনার ত্বকের ক্ষতি করতে পারে বা জামাকাপড়ে দাগ ফেলে দিতে পারে। তার বদলে, এক্সপায়ার্ড পারফিউমকে রুম ফ্রেশনার বা টয়লেট ফ্রেশনার হিসাবে ব্যবহার করা যেতে পারে। এরফলে আপনার প্রতিবারই আপনার ঘর ফ্রেশ আর সুগন্ধে ভরে থাকবে।

* যন্ত্রনাদায়ক অবস্থায়, গোড়ালির ভেতরের দিকে এক্সপায়ার্ড লিপবাম মেখে নিতে পারেন। সেইসব মহিলারা যারা হামেশাই ফোস্কা বা জুতোয় কাটার মতো সমস্যার সম্মুখীন হন, তারা কিছুসময়ের জন্য জুতোতে লিপবাম লাগিয়ে রেখে দিতে পারেন। এটি ঘষা খাওয়া থেকে বাঁচাবে এবং আপনাকে আরামে হাঁটতে দেবে।

* একটা মেয়াদ উত্তীর্ণ আইশ্যাডো দিয়ে আপনি নিজেই আপনার নেলপলিশ বানিয়ে ফেলতে পারেন। যদি আপনার কাছে একটা গোটা এক্সপায়ার্ড আইশ্যাডো প্যালেট থেকে থাকে, তবে আপনি প্যালেটের প্রতিটি কালার ব্যবহার করে একটি নতুন নেলপলিশ বানিয়ে ফেলতে পারবেন। একটা স্বচ্ছ টপ-কোট নিন ও এর সাথে আপনার পছন্দমতো আইশ্যাডো মেশান। দুটিকে ভালভাবে মিশিয়ে নখে লাগান। আর এইভাবেই আপনি বাড়িতে বসে নিজেই আপনার নেলপলিশ তৈরি করতে পারবেন।

Collected News : bd24live.com

No comments

Powered by Blogger.