বাদাম খাওয়ার পরে পানি খেলেই বিপদ!


ছোটবেলায় হয়ত অনেকেই শুনেছেন বাদাম খাওয়ার পর পানি পান করলে মারাত্মক হয়। বিশেষ করে চীনাবাদাম খেয়ে পানি খেলে হয় মারাত্নক ক্ষতি। তবে কী ক্ষতি হয় তা হয়তো জানতাম না। তবে এবার জেনে নেই।

চীনাবাদাম শরীর গরম করে। তাই শীতকালে বাজার তাতে ভরে যায়। এ সময় অনেকের এটি না হলে চলেই না। কিন্তু সাবধান! বিজ্ঞানীরা বলছেন, বাদাম খাওয়ার পর পানি পানে সর্দি লেগে যেতে পারে। হানা দিতে পারে কালাজ্বর। চীনাবাদামে রয়েছে প্রচুর পরিমাণে তেল। তাই এটি খাওয়ার পর পানি পানে খাদ্যনালিতে চর্বি জমে যায়। ফলে কাশি হয়।

বাদাম খাওয়ার পর পানি পানে শিশুদের হজমে সমস্যা হয়। এটি অনেকের অ্যালার্জির উদ্রেক ঘটায়। ফলে শরীর-হাত চুলকায়। পানি পানে পরিস্থিতি আরও খারাপ দিকে ধাবিত হয়।

অবশ্য চীনাবাদাম খাওয়ার পর পানি পান করা যাবে না তা নয়। এ জন্য একটু ধৈর্য ধরতে হবে। বিজ্ঞানীদের মতে, বাদাম খাওয়ার ১৫ মিনিট পর পানি পান করলে সমস্যার সম্ভাবনা ক্ষীণ থাকে।

Collected News : bd24live.com

No comments

Powered by Blogger.